এক্সপ্লোর

Baazi OTT Release Date: প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটি-তে আসছে জিৎ-মিমির 'বাজি'

Baazi OTT Release: হিট তামিল ছবি 'নান্নাকু প্রেমাথো'-র রিমেক এই ছবিটি। 'বাজি'-র পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি।

কলকাতা: প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release) মুক্তি পেতে চলেছে টলিউডের তারকা জুটি জিৎ ও মিমি চক্রবর্তী (Jeet and Mimi Chakraborty) অভিনীত ছবি 'বাজি' (Baazi)। অনলাইন স্ট্রিমিং অ্যাপ জি ফাইভে (Zee5) ২৮ নভেম্বর প্রিমিয়ার হবে 'অ্যাকশন থ্রিলার' (Action Thriller) ঘরানার ছবিটির। ১০ অক্টোবর সিনেমা হলে মুক্তি পায় 'বাজি'।

জি ফাইভ, ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার মণীশ কালরার কথায়, 'আমরা বিভিন্ন ভাষার সিনেমা ও সিরিজ নিয়ে দর্শকদের কাছে পৌঁছতে পেরে খুবই আনন্দিত। আমরা সব সময়েই শ্রেষ্ঠ আঞ্চলিক কন্টেন্টগুলো দর্শকদের কাছে পৌঁছনোর লক্ষ্যে থাকি এবং 'বাজি'-র মাধ্যমে আমরা আমাদের বাঙালি দর্শকদের একটি 'অ্যাকশন রোম্যান্স থ্রিলার' ছবি দিয়ে মনোরঞ্জন করতে প্রস্তুত।'

হিট তামিল ছবি 'নান্নাকু প্রেমাথো'-র রিমেক এই ছবিটি। 'বাজি'-র পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি।

আরও পড়ুন: 'শঙ্করের ভুঁড়ি মেনে নেওয়া যাবে না', অভিযাত্রিকের অফার পেয়ে বলেছিলেন সব্যসাচী

পরিচালক জানান, 'আমাদের প্রথমদিকের লন্ডনের শিডিউল ছোট করে দেওয়া হয় করোনার কারণে। যদিও পরবর্তীকালে করোনা বিধিনিষেধ মেনে ও সতর্কতা বজায় রেখে ছবির শ্যুটিং শেষ করতে পারি আমরা। বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধলেন মিমি ও জিৎ। অনুরাগীদের থেকে বেশ প্রশংসা পেয়েছে এই জুটি। আমি নিশ্চিত ওটিটি-তেও আরও একবার নিজের জাদু দেখাবে এই ছবি।'

জিৎ বলেন, 'এই ছবির শ্যুটিং র‍্যাপ আপ করে অতিমারীর মধ্যেও সময়মতো ছবিটিকে নির্দিষ্ট সময়ে মুক্তি করাতে পেরে আমরা সকলেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। এই ছবিটার জন্য আমরা প্রচন্ড পরিশ্রম করেছি। আমি নিশ্চিত ওটিটি-তে মুক্তি পেলেও এই ছবি দর্শকদের আরও ভালবাসা পাবে।'

ছবিটির গল্প লন্ডনের অমূল্য মুখোপাধ্যায়ের ছেলে আদিত্যকে ঘিরে আবর্তিত হয়েছে। আদিত্য জানতে পারেন যে তাঁর বাবা ক্যানসারে ভুগছেন এবং একজন প্রতারকের কাছে তাঁর সমস্ত সম্পত্তি হারিয়েছেন। এই প্রতারক একসময় তাঁর বাবার কাছের বন্ধু কৃষ্ণকুমার বর্ধন। আদিত্য ৩০ দিনের মধ্যে সেই প্রতারকের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাঁর বাবার জীবন বাঁচাতে চিকিৎসার ব্যবস্থাও করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mrunal Thakur: গ্রেফতার ম্রুণাল ঠাকুর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও! সত্যিটা কী?
গ্রেফতার ম্রুণাল ঠাকুর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও! সত্যিটা কী?
Janhvi Kapoor: মাত্র ১৫ বছর বয়সে নীল ছবির ওয়েবসাইটে নিজের মুখ! ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল জাহ্নবীর!
মাত্র ১৫ বছর বয়সে নীল ছবির ওয়েবসাইটে নিজের মুখ! ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল জাহ্নবীর!
Swastika on Rahul Death: 'মানুষ চলে গেলেই বিবেক দংশন, ধারাবাহিকটার আগে রাহুলের হাতে কোনও কাজ ছিল না', সোজাসাপ্টা স্বস্তিকা
'মানুষ চলে গেলেই বিবেক দংশন, ধারাবাহিকটার আগে রাহুলের হাতে কোনও কাজ ছিল না', সোজাসাপ্টা স্বস্তিকা
Dipika Kakad: 'ভেঙে পড়েছি, ভয় পেয়েছি..', ফের শরীরে ফিরে এসেছে ক্যানসার! মানসিকভাবে বিপর্যস্ত দীপিকা
'ভেঙে পড়েছি, ভয় পেয়েছি..', ফের শরীরে ফিরে এসেছে ক্যানসার! মানসিকভাবে বিপর্যস্ত দীপিকা

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget