এক্সপ্লোর

Bhaswar Chatterjee Update: বিশেষভাবে সক্ষম ছোটদের নিয়ে শিশুদিবস পালন ভাস্বরের

Bhaswar Chatterjee Update: বাকি সবার থেকে অন্য পথে হাঁটলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কেক কেটে শিশুদিবস উদযাপন করলেন তিনি। 

কলকাতা: আজ শিশুদিবস। সোশ্যাল মিডিয়া নিজেদের ছোটবেলার ছবি আপলোড করে স্মৃতিচারণায় ভাসলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। কেউ কেউ আবার ভাগ করে নিলেন নিজের একরত্তি ছেলে বা মেয়ের ছবি। বাকি সবার থেকে অন্য পথে হাঁটলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কেক কেটে শিশুদিবস উদযাপন করলেন তিনি। 

আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নেন ভাস্বর। সেখানে তিনি লেখেন, 'আমি এমন কিছু শিশুদের সঙ্গে আজকের দিনটা পালন করলাম যাদের ভগবান নিজের হাতে তৈরি করেছেন।' ছবিতে দেখা গেল ভাস্বরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে একদল বিশেষভাবে সক্ষম শিশু, সামনে রাখা কেক। সবার মুখে হাসি, হাসছেন ভাস্বরও। কেক কেটে ছোটদের সঙ্গে বিশেষ এই দিনটি পালন করলেন তিনি। 

এই প্রথম নয়, বরাবরই অন্য পথে হাঁটেন ভাস্বর। ভাইফোঁটার দিন অভিনেতা পৌঁছে গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইফোঁটা নেওয়ার ছবি পোস্ট করেছিলেন ভাস্বর। লিখেছিলেন, 'শেষবার ওনাদের সঙ্গে যখন দুর্গাপুজোয় দেখা হয়েছিল, কথা দিয়েছিলাম, ভাইফোঁটায় ঠিক ফিরে আসব। আমি তাই করেছি।  আমার স্বেচ্ছাসেবী সংস্থা সোনাগাছির বোনেদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ এক অনবদ্য এক অভিজ্ঞতা। সবার মুখে হাসি দেখে মনে ভরে গেল। সবার আশীর্বাদ পান ওনারা।' পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ ভাইফোঁটাও জুড়ে দেন ভাস্বর। 

কথা রাখলেন, ভাইফোঁটা নিতে যৌনকর্মীদের কাছে পৌঁছলেন ভাস্বর

পুজোর মধ্যেই শহর ছেড়ে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললেই চোখে পড়ছিল, কাশ্মীরের মনোরম দৃশ্য, সেই সঙ্গে অভিনেতার বিভিন্ন ছবিও। ভাস্বরের সঙ্গে এই সফরে হাজির ছিলেন তাঁর পরিবারও।

'ওদের সঙ্গে আমিও শিশু হয়ে যাই', ঋতাভরী চক্রবর্তীর শিশু দিবস উদযাপনের ছবি পোস্ট

আপাতত ফের ধারাবাহিকের কাজে ব্যস্ত ভাস্বর। কিন্তু তার ফাঁকেই একটু অবসর নিয়ে বেরিয়ে পড়েছিলেন ঘুরতে। সোশ্য়াল মিডিয়ায় কাশ্মীরের বিভিন্ন মনোরম ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গেল সোনমার্গ লেখা মাইলফলকের ওপর বসে থাকতে। কখনও আবার পাহাড়ি নদীর ধারে দাঁড়িয়ে ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget