এক্সপ্লোর

Ameesha Patel Update: ভোপালের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রী আমিশা পটেলের বিরুদ্ধে

Ameesha Patel Update: জানা যায় ইন্দোরের বাসিন্দা নিশা ছিপ্পার থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী আমিশা পটেল। কারণ সেই ছবি প্রযোজনার জন্য। এর বদলে ২৪ এপ্রিল, ২০১৯ সালে নিশাকে একটি চেক দেন অভিনেত্রী।

নয়াদিল্লি: ভোপালের (Bhopal) এক আদালত চেক বাউন্সের মামলায় (cheque bounce case) আমিশা পটেলের (Ameesha Patel) বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা (bailable warrant) জারি করেছে। সোমবার ভোপালের জেলা ও দায়রা আদালত, অভিনেত্রীর বিরুদ্ধে ৩২.২৫ লক্ষ টাকার (Rs 32.25 lakh) চেক বাউন্সের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড (UTF Telefilms Private Limited) নামক এক সংস্থার তরফে মামলা করা হয় ও পরবর্তী শুনানি, ৪ ডিসেম্বরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে আমিশাকে।

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আইনজীবী রবি পন্থ (advocate Ravi Panth) জানান, যে ওই সংস্থার অভিযোগ তাদের থেকে আমিশা পটেল ও তাঁর সংস্থা ৩২.২৫ লক্ষ টাকা ধার করেন ছবি তৈরির জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে দুটি চেকই বাউন্স করেছে, অর্থাৎ অচল। 

আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, FIR দায়ের করলেন অভিনেত্রী

ওই প্রতিবেদনে আরও জানানো হয় যে ইন্দোরের (Indore) বাসিন্দা নিশা ছিপ্পার (Nisha Chhipa) থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী আমিশা পটেল। কারণ একই, ছবি প্রযোজনার জন্য। এর বদলে ২৪ এপ্রিল, ২০১৯ সালে নিশাকে একটি চেক দেন অভিনেত্রী। কিন্তু অভিযোগ ইন্দোরের এক ব্যাঙ্কে ওই চেক দেখালে টাকা দিতে অস্বীকার করা হয় ব্যাঙ্ক থেকে। 

চেক বাউন্সের মামলায় আমিশা এই প্রথমবার আইনি সমস্যায় পড়লেন না। এর আগে ২০১৯ সালে, রাঁচি এক আদালত চেক বাউন্স এবং প্রতারণার মামলায় আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, আমিশা পটেলকে এরপর থ্রিলার ঘরানার ছবি 'মিস্ট্রি অফ ট্যাটু' (Mystery of Tattoo) নামক ছবিতে দেখা যাবে, অর্জুন রামপাল ও ডেইজি শাহের (Arjun Rampal and Daisy Shah) সঙ্গে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget