এক্সপ্লোর

Bigg Boss 15: 'বিগ বস ১৫'-এ রেশমি দেশাইয়ের সঙ্গে ঝামেলা, দেবলীনা ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন ভাই

Bigg Boss 15: এক্ষেত্রে হস্তক্ষেপ করেন অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান। তিনি 'উইকেন্ড কা ওয়ার' পর্বে অভিজিৎ ও দেবলীনা দুই জনকেই তাঁদের ব্যবহার সম্পর্কে উপদেশ দেন। ক্ষোভ প্রকাশ করেছেন বহু অনুরাগী।

নয়াদিল্লি: সম্প্রতি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন 'বিগ বস ১৫'-এর (Bigg Boss 15) দুই প্রতিযোগী অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) ও রেশমি দেশাই (Rashami Desai)। এবার সেই ঝগড়া নিয়ে মুখ খুললেন দেবলীনার ভাই অন্দীপ (Andeep)। কী বললেন তিনি?

ফাইনাল টাস্কের টিকিট নিয়ে ঝামেলার সূত্রপাত। এই সময় অপর প্রতিযোগী অভিজিৎ বিচুকালে (Abhijit Bichukale) হঠাৎই দেবলীনার সঙ্গে খারাপ ব্যবহার করেন। দেখা যায়, অভিনেত্রীর থেকে চুম্বন দাবি করছেন অভিজিৎ। আর অভিজিতের এই ব্যবহারে তাঁর সঙ্গ দিতে দেখা যায় অপর প্রতিযোগী ও অভিনেত্রী রেশমি দেশাইকে। এর ফলে শুরু হয় কথা কাটাকাটি যা শেষমেশ একটি বাজে রকমের লড়াইয়ের রূপ নেয়।

এক্ষেত্রে হস্তক্ষেপ করেন অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান (Salman Khan)। তিনি 'উইকেন্ড কা ওয়ার' পর্বে অভিজিৎ ও দেবলীনা দুই জনকেই তাঁদের ব্যবহার সম্পর্কে উপদেশ দেন। ক্ষোভ প্রকাশ করেছেন বহু অনুরাগী। কেন সঞ্চালক ও নির্মাতারা অভিজিতের এই ব্যবহারের সঠিক বিচার করেনি তাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বহু অনুরাগী। 

এ প্রসঙ্গে মুখ খুললেন দেবলীনার ভাই অন্দীপ। তিনি গৌহাটির এক বেসরকারি হাসপাতালে 'বিজনেস ডেভেলপমেন্ট অফিসার' হিসেবে কাজ করেন। তিনি রেশমি ও দেবলীনার মধ্যে যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল তার অবনতি নিয়ে মুখ খুললেন। 

তিনি বলেন, 'রেশমির সঙ্গে দেবলীনার বন্ধুত্ব নিয়ে আমি বিশেষ কিছু বলব না। দেবো (দেবলীনা)-র স্বভাব আছে সকলকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেওয়া। আমি শুধু বলতে চাই ওদের উচিত বিষোদ্গার বন্ধ করে বন্ধুত্বের নামে ভুল উদাহরণ সৃষ্টি থেকে বিরত হওয়া।'

আরও পড়ুন: Sara Ali Khan: মাকে মিথ্যে বলে বন্ধুর সঙ্গে দেখা, কীভাবে ধরা পড়েন সারা আলি খান?

অভিজিতের ব্যবহারেও বেশ অসন্তুষ্ট অন্দীপ। দিদির সঙ্গ দিয়ে তিনি বলেন, 'আমার মনে হয় দেবো যেটা করেছে সেটা একেবারে ঠিক। কারও শালীনতার সীমা ছাড়ানো উচিত নয়। এবং যাঁরা বলছেন, 'আঙুল দিলে হাত ধরবে', তাঁদের একবার ভাবা উচিত যদি এমন কিছু তাঁদের মা, বোন, মেয়ে বা স্ত্রীকে বলে কেউ তাহলে একইভাবে অভিজিতের কাজের পক্ষ নেবেন তো তাঁরা? সঠিক পক্ষ নেওয়ার থেকে কোনও খেলা বড় হতে পারে না'

একইসঙ্গে অপর প্রতিযোগী তেজস্বী প্রকাশের (Tejasswi Prakash) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অন্দীপ। তিনি বলেন, 'তেজস্বীর কাছে আমি কৃতজ্ঞ সঠিক পক্ষ নেওয়ার জন্য়। আমার মনে ওখানকার প্রত্য়েক মহিলার ওর সঙ্গ দেওয়া উচিত ছিল।'

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-এর গোপী বহুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান দেবলীনা।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget