এক্সপ্লোর

Bipasha Basu And Karan Singh Grover: বিয়ের সাত বছরের জন্মদিন, পোশাকের রংমিলান্তিতে কেক কাটলেন কর্ণ-বিপাশা

Bipasha and Karan Marriage Anniversary : সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে বিপাশা লেখেন, 'স্বামী-স্ত্রী হিসেবে সাত বছর পার। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয়'।

কলকাতা: এখন তাঁদের জীবন বদলেছে, কোলে এসেছে ছোট্ট দেবী। আর সেই একরত্তিই যেন আরও বেঁধে বেঁধে রেখেছে দুই তারকাকে। বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। আর তাঁদের বিয়ের জন্মদিন। দিনকে কেক, পোশাকে রঙমিলান্তি আর আনন্দে কাটালেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছোট্ট সেই ভিডিও।

কালো পোশাকে সেজেছিলেন বিপাশা ও কর্ণ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে বিপাশা লেখেন, 'স্বামী-স্ত্রী হিসেবে সাত বছর পার। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয়'। ভিডিওতে দেখা যাচ্ছে, কেকের সামনে গানের ছন্দে মজা করে নাচ করছেন বিপাশা ও কর্ণ। তারপরে হাতে হাত রেখে তাঁরা ছুরি চালান কেকে। বিশাল এক ম্যাঙ্গো কেক হাজির হয়েছিল তারকা দম্পতির জন্য। কেক কেটে একে অপরের মুখে তুলে দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে সহ অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছা জানিয়েছেন অনেক বন্ধু, পরিচিতেরা। 

বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় দেবীর প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন তাঁরা। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অবশ্য দেখা গেল না একরত্তিকে।

অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি, প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। আর তাই সন্তানসম্ভবা হওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দেন বিপাশা। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর দেন। এরপরে তাঁর কোলে এসেছে ছোট্ট দেবী। সেই এখন বিপাশা-কর্ণের চোখের মণি।

আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

View this post on Instagram
 
A post shared by Bipasha Basu (@bipashabasu)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget