এক্সপ্লোর

আদালতে জন্মের ‘জাল’ সার্টিফিকেট দিয়েছেন ধনুষ!

মাদুরাই: মাদ্রাজ হাইকোর্টে জাল বার্থ সার্টিফিকেট জমা দিয়েছেন রজনীকান্তের জামাই, অভিনেতা ধনুষ। আদালতে এমনটাই দাবি করলেন এক বৃদ্ধ দম্পতি। ওই দম্পতির দাবি, ধনুষ তাঁদের ছেলে। তাঁদের দেখাশোনার ভার তাঁকে নিতে হবে। অভিযোগকারী দম্পতির নাম আর কাথিরেসান ও মীনাক্ষী। তাঁদের বক্তব্য, ধনুষ তাঁদের ছেলে, ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে ছিলেন। তাঁরা বৃদ্ধ হয়েছেন, নিজেদের খরচ মেটানোর সামর্থ্য নেই। অতএব ধনুষকে প্রতি মাসে তাঁদের ৬৫,০০০ টাকা করে দিতে হবে। স্থানীয় মেলুর নিম্ন আদালতে তাঁদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় গতকাল স্থানীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট জমা দিয়ে তাঁরা ফের দাবি করেছেন, ধনুষ তাঁদের ছেলে, তা তাঁরা প্রমাণ করতে পারবেন। এই মামলায় ২৫ তারিখ মাদ্রাজ হাইকোর্টে যান ধনুষ। ওই দম্পতির দায়ের করা মামলা খারিজের আবেদন করেন তিনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট দম্পতি তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। ধনুষ আদালতে যে কাগজপত্র জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর জন্ম ১৯৮৩-র ২৮ জুলাই। বাবা কৃষ্ণমূর্তি ও মা কে বিজয়ালক্ষ্মী। সার্টিফিকেটে নামের উল্লেখ না থাকলেও তিনি জানিয়েছেন, জন্মের পর তাঁর নাম রাখা হয় আর কে ভেঙ্গাদেশা প্রভু। পরে এফিডেভিট করে তিনি নিজের নাম কে ধনুষ রাখেন। কিন্তু ওই দম্পতির দাবি, যে বার্থ সার্টিফিকেট ধনুষ হাইকোর্টে জমা দিয়েছেন তা জাল। তাঁদের বক্তব্য, ধনুষ তাঁদের তৃতীয় সন্তান, তাঁর জন্ম ১৯৮৫-র ৭ নভেম্বর, স্থানীয় গভর্নমেন্ট রাজাজি হাসপাতালে। তখন নাম ছিল কালাইসেলভান। মাদুরাইয়ের স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তারপর ভর্তি হন শিবগঙ্গা জেলার তিরুপাত্তুরের একটি বেসরকারি স্কুলে। এই সময় সিনেমা করতে চেন্নাই পালিয়ে যান তিনি। তখন আর ছেলের সন্ধান পাননি তাঁরা। পরে ছবির পর্দায় তাঁকে দেখে চিনতে পারেন হারিয়ে যাওয়া ছেলেকে।

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
Bollywood News: মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !

ভিডিও

TMC News: হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget