এক্সপ্লোর

Parineeti Chopra: শীঘ্রই আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে বাগদান সারবেন পরিণীতি চোপড়া?

Parineeti Chopra Engagement: কর্মক্ষেত্রে, পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল সূরজচ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা ও ড্যানি ডেনজংপাকে। 

নয়াদিল্লি: খবরের শিরোনামে এখন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও তাঁর নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডাকে (Raghav Chadha) ডেট করছেন তিনি। তাঁদের একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতে দেখা গেছে মুম্বইয়ে। পাপারাৎজিদের জন্য পোজও দেন তাঁরা। এবার শোনা যাচ্ছে নিজেদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাবেন তাঁরা। 

পরিণীতি ও রাঘবের বাগদান (Engagement)?

শোনা যাচ্ছে শীঘ্রই নিজেদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নাকি খুব শীঘ্রই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন তাঁরা। দুই পরিবারই নাকি তাঁদের সম্পর্কের ব্যাপারে জানেন। দুই পরিবারের উদ্যোগেই অনুষ্ঠানের আয়োজন বলে খবর। 

ঘনিষ্ঠ সূত্রে খবর, 'পরিণীতি ও রাঘব একসঙ্গে ডিনারে যান দুই পরিবার তাঁদের বিয়ের কথা বলতে শুরু করার পর। তাঁরা একে অপরকে আগে থেকেই চিনতেন, পছন্দ করতেন এবং তাঁদের কমন ইন্টারেস্টও আছে প্রচুর, ফলে সবকিছুই ভালভাবে মিলে যায়। অনেকদিন ধরেই দুই পরিবারও একে অপরকে চেনে।'

সূত্র মারফত আরও খবর, এখনও কোনও আনুষ্ঠানিক উৎসব হয়নি তবে দুই পরিবারই এই বিষয়ে কথা বলছেন। ওঁদের দুজনের একসঙ্গে হওয়ায় পরিবারের সকলেই খুশি। কিন্তু দুজনেই নিজেদের কাজে এতই ব্যস্ত যে তারিখ ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে। আপাতত খবর, দুই পরিবারের উপস্থিতিতে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

কর্মক্ষেত্রে, পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল সূরজচ বরজাতিয়ার 'উঁচাই' ছবিতে। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা ও ড্যানি ডেনজংপাকে। 

আরও পড়ুন: Rakhi Sawant: ধর্ম বদলেছিলেন আদিলের জন্যই, সম্পর্ক ভাঙলেও নিয়ম মেনে রোজা রাখলেন রাখী

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পরিণীতি ও রাঘবের একসঙ্গে ছবি ভাইরাল হয়। ছবি ভাইরাল হলেও অবশ্য এখনও মুখে কুলুপ পরিণীতি চোপড়ার। আর তাঁর সেই বিশেষ বন্ধু? তিনি রাঘব চড্ডা (Raghav Chadha)। আপ নেতা রাঘব বলিউডের যে কোনও নায়কের মতোই সুপুরষ বটে। তাঁকেই বোধ হয় মনে ধরেছে পরিণীতির? সূত্রের খবর, তাঁরা দুজনেই ভাল বন্ধু। আর তাই মুম্বইয়ের রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন। তাঁদের সম্পর্ক কতটা সত্যি বা কতটা মিথ্যা তা একমাত্র বলতে পারেন পরিণীতি আর রাঘবই। আপাতত দুজনেরই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget