এক্সপ্লোর

Blind Teaser Out: সিরিয়াল কিলারের সন্ধানে দৃষ্টিশক্তিহীন পুলিশের চরিত্রে সোনম কপূর, প্রকাশ্যে 'ব্লাইন্ড' ছবির টিজার

Sonam Kapoor: 'ব্লাইন্ড' ছবির টিজারে দেখা যাচ্ছে সোনম কপূর দৃষ্টিহীন এক পুলিশ অফিসার যে এক সিরিয়াল কিলারকে ধরার মিশনে ব্রতী। এই ছবি ২০১১ সালে মুক্তি প্রাপ্ত কোরিয়ান ছবির হিন্দি সংস্করণ।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল সোনম কপূর আহুজার (Sonam Kapoor Ahuja) আগামী ছবি 'ব্লাইন্ড'-এর টিজার (‘Blind’ Teaser Out)। মঙ্গলবার এই ছবির টিজার মুক্তি পায়। এই ছবি সরাসরি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। ১৭ জুলাই জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি। 

প্রকাশ্যে এল 'ব্লাইন্ড' ছবির টিজার

'ব্লাইন্ড' ছবির টিজারে দেখা যাচ্ছে সোনম কপূর দৃষ্টিহীন এক পুলিশ অফিসার যে এক সিরিয়াল কিলারকে ধরার মিশনে ব্রতী। এই ছবি ২০১১ সালে মুক্তি প্রাপ্ত কোরিয়ান ছবির হিন্দি সংস্করণ। অরিজিন্যাল ছবিরও নাম ছিল 'ব্লাইন্ড'। 

'স্থিতিস্থাপকতা এবং সংকল্পের একটি আকর্ষক গল্প' হিসেবে চিহ্নিত এই ছবি মুক্তি পাবে জিও সিনেমায়। দেখা যাবে বিনামূল্যে। সোম মাখিজা পরিচালিত এই ছবিতে দেখা যাবে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে ও শুভম শরফকেও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by JioCinema (@officialjiocinema)

নির্মাতারা এই ছবির মাধ্যমে একটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র যে আপাতদৃষ্টিতে অদম্য চ্যালেঞ্জের উপর জয়লাভ করেন তাঁর গল্প বলার প্রতিশ্রুতি দেয়। আর ভি মোশন পিকচার্স ও লিড ফিল্মসের সহযোগিতায় জিও স্টুডিওজের নিবেদনে, এই ছবি কানাই, আভমা ও ক্রস পিকচার্সের প্রযোজনা। প্রসঙ্গত, এই ছবির হাত ধরে ওটিটিতে পা রাখতে চলেছেন সোনম কপূর, যিনি ২০২২ সালে মাতৃত্বের স্বাদ লাভের পর ফিরছেন কাজে। 

উল্লেখ্য, নানা সময় বিভিন্ন প্রসঙ্গে নিজের মন্তব্য প্রকাশের কারণে শিরোনামে আসেন অভিনেত্রী। সম্প্রতি বেতন বৈষম্য নিয়ে কথা বলেন সোনম। এই ব্যাপারে 'কফি উইথ কর্ণ' অনুষ্ঠানে অভিনেত্রী মুখ খোলেন। তিনি বলেন, 'এই পারিশ্রমিকে বৈষম্যটা জঘন্য। আমি এর বিরুদ্ধে কথা বলতে পারি, তারপর সেই চরিত্রগুলো আমি পাব না এবং তাতে আমার সমস্যা নেই। আমি সেটা সামলে নিতে পারব। আমি গত দুই-তিন বছরে বুঝতে পেরেছি যে কাউকে বিচার করার অধিকার আমার নেই। আমি মনে করি, নারী হিসেবে, অভিনেতা হিসেবে, শিল্পী হিসেবে আমাদের প্রাপ্য পাওয়ার সময় এসেছে।'

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

এমনিতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে থাকেন অভিনেত্রী। সেখানে সম্প্রতি হাজির হয়েছিলেন তাঁর বোন রিয়া কপূর ও জাহ্নবী কপূর। তাঁদের একসঙ্গে কাটানো মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিয়া নিজেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget