এক্সপ্লোর

Teacher's Day 2021 Special: বলিউড সেলেবদের শিক্ষক দিবস পালন

সারা দেশে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে শিক্ষক দিবস। সাধারণ মানুষের মতো শিক্ষক দিবস পালন করছেন বলিউড সেলিব্রিটিরাও।

মুম্বই: আজ ৫ সেপ্টেম্বর। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস (Teachers Day 2021)। শিক্ষক। মা-বাবার পরই যাঁরা সু-শিক্ষা দিয়ে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে এবং সুচরিত্রের অধিকারী হয়ে উঠতে পথ প্রদর্শক হিসেবে এগিয়ে নিয়ে চলেন। আজ তাই সারা দেশে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে শিক্ষক দিবস। সাধারণ মানুষের মতো শিক্ষক দিবস পালন করছেন বলিউড সেলিব্রিটিরাও। আজকের এই বিশেষ দিনে তাঁরাও তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

ছুটির দিন রবিবার সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তারকাদের শিক্ষক দিবস উদযাপনে। মাধুরী দীক্ষিত থেকে অঙ্গদ বেদী, মহেশবাবু কেউই পিছিয়ে নেই। যাঁর জন্য আজকের দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি, সেই ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি দিয়ে মাধুরী দীক্ষিত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'আজকের এই বিশেষ দিনে আমি সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাদের জীবনে উল্লেখযোগ্য অনেক কিছু জিনিস শিখিয়েছেন। তাই তাঁদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনটা উদযাপন করি।' অঙ্গদ বেদী আবার অমিতাভ বচ্চন, পরিচালক সুজিত সরকার এবং তাঁর বাবা প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিংহ বেদীর সঙ্গে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'গুরু-শিষ্য।' তেলুগু ছবির সুপারস্টার মহেশবাবু আবার তাঁর বাবার সঙ্গে একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'প্রত্যেকদিনই আমরা কোনও না কোনও জিনিস শিখি। বাবাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ভালোবাসতে শেখানোর জন্য, দৃঢ় থাকতে শেখানোর জন্য এবং নিয়মনিষ্ঠা, মানবিকতা এই সবকিছু শেখানোর জন্য।'

শিক্ষক দিবসে কলম ধরেছেন অভিনেত্রী দিব্যা দত্তও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লিখেছেন, 'সবথেকে বড় শিক্ষককে আজকের দিনটার জন্য শুভেচ্ছা জানাতে চাই। আর সেটা জীবন। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। এবং পরবর্তীতে আরও শেখাবে। আর অবশ্যই মা তোমাকে আজকের দিনটায় শুভেচ্ছা জানাতে চাই। তুমিই আমাকে জীবনের পাঠ দিয়েছো এবং সবসময় হাসতে শিখিয়েছো।' এছাড়াও কিয়ারা আডবানি, করিশ্মা কপূর, শিল্পা শেট্টি প্রত্যেকেই নিজের নিজের মতো করে শিক্ষক দিবস উদযাপন করেছেন।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget