এক্সপ্লোর

স্বজনপোষণের বিরুদ্ধে মুখ খোলায় বলিউডের অনেকেই আমার বিরুদ্ধে জোট করেছে, সবার মুখোশ খুলে দেব: কঙ্গনা

মুম্বই: বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে মুখ খোলার জন্য হিন্দি চলচ্চিত্র জগতের অনেকেই তাঁর বিরুদ্ধে জোট বেঁধেছেন। এমনটাই দাবি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘মণিকর্ণিকা’-র প্রচারে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাঁর ছবিকে সমর্থনের অভাব নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, ৩১ বছর বয়সেই আমি চলচ্চিত্র নির্মাতা হয়ে গিয়েছি। ৩-৪টে জাতীয় পুরস্কার জিতেছি। ওরা যদি নিজেদের প্রচার করে দেয়, সেটাই বড় বিষয় হয়ে যাবে। তিনি যোগ করেন, ঝাঁসির রানী কি আমার আত্মীয়। তিনি যতটা আমার, ঠিক ততটাই আপনাদের। তাহলে কেন এই মানুষরা ভীত? এই কারণে যেহেতু আমি স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছি? ওরা একটা গোষ্ঠী তৈরি করেছে। ওদের প্রশ্ন, কেন আমি স্বজনপোষণের বিষয়ে মুখ খুলেছি। ২ বছর আগে চলচ্চিত্র পরিচালক কর্ণ জোহরের একটি চ্যাট শোয়ে তিনি প্রকাশ্যে স্বজনপোষণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। খুল্লমখুল্লা বিরোধিতা করেছিলেন। এমনকী, সেখানেই কর্ণকে আক্রমণ করেছিলেন। কঙ্গনা অভিযোগ করেন, বিভিন্ন তারকা-সন্তানদের লঞ্চ করিয়ে কর্ণ আখেরে গোটা বলিউডে স্বজনপোষণের মশাল-বাহকের ভূমিকা পালন করছেন। এই নিয়ে ওই শোয়ে দুজনের মধ্যে তীব্র ও উত্তপ্ত বাক্য-বিনিময় হয়েছিল। কঙ্গনা বলেন, ওরা সকলেই একত্রিত হয়েছেন। ঠিক একটা ক্লাসরুমের মতো। যেখানে ৫৯ জন একজনের বিরুদ্ধাচরণ করছেন। সকলে মিলে একজনকে আক্রমণ করছে। আপনার সঙ্গে কেউ এমন করলে কেমন লাগবে? ওদের কি লজ্জা হয় না? অনেকে আবার আমার ঠাকুর্দার বয়সী। আমি বহুবার বলেছি, আমি ওদের সঙ্গে কাজ করতে চাই না। তাঁর হুঁশিয়ারি, যাঁরা তাঁর বিরুদ্ধে এই জোট করেছেন, তিনি তাঁদের সকলের মুখোশ খুলে দেবেন। বলেন, আমি এদের প্রত্যেকের মুখোশ খুলে দেব। আমার বিরুদ্ধে জোট করে এরা বড় ভুল করে ফেলেছে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget