এক্সপ্লোর

Salman Khan : হুমকি মেল, সলমন খানের বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ

Security Increased Around Salman Khan's House : ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ, গোল্ডি ব্রার ও অন্যের বিরুদ্ধে মামলা হয়েছে

মুম্বই : নিরাপত্তা বাড়ল সলমন খানের। ভাইজানের টিমের এক সদস্য শনিবার সন্ধেয় ই-মেলে হুমকি পান। তার পরই মুম্বই পুলিশ সলমনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই মর্মে অভিনেতার ঘনিষ্টের তরফে বান্দ্রা থানায় একটি মামলাও রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ, গোল্ডি ব্রার ও অন্যের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ই-মেলে হুমকি পাওয়ায় অভিনেতা সলমন খানের বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে। সলমনের অফিসে হুমকি মেল পাঠানোয় শনিবারই মুম্বই পুলিশ জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ, গোল্ডি ব্রার ও রোহিত গর্গকে গ্রেফতার করে।

জানা গেছে, রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি মেলটি পাঠায়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি বিষ্ণৈই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ লরেন্স ও গোল্ডিকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছে লরেন্স। সরাসরি সলমনকে হুমকি দিয়ে এই গ্যাংস্টার বলেছে, হয় অভিনেতা ক্ষমা চাক, অথবা ফল ভোগার জন্য প্রস্তুত থাকুক।

এবিপি-কে এক সাক্ষাৎকার সে জানিয়েছে, অভিনেতা কৃষ্ণসার হরিণ শিকার করে তার সম্প্রদায়কে অপমান করেছেন। এবিপি নিউজের 'অপারেশন দুর্দান্ত' অনুষ্ঠানে জেল থেকে সাক্ষাৎকার দেন লরেন্স (Lawrence Bishnoi)। সেখানে খোলাখুলিই সলমনকে হুমকি দিতে শোনা যায় তাঁকে। লরেন্স জানান, জাম্বেশ্বরজির মন্দিরে গিয়ে সলমনকে বিষ্ণোই সমাজের মানুষের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় চরম পরিণতি হবে অভিনেতার।

প্রসঙ্গত, 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সে আরও বলে, সলমন খানের প্রতি আমাদের সম্প্রদায়ের মধ্যে ক্রোধ আছে। এখন হোক বা পরে, ওঁর অহঙ্কার ভাঙব। ওঁকে আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। যদি আমাদের সম্প্রদায় ওঁকে ক্ষমা করে দেয়, তাহলে আমি কিছু বলব না। 

গত বছরও সলমন ও তাঁর বাবা সেলিম খান হুমকি চিঠি পান। যার জেরে অভিনেতাকে ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দেয় মহারাষ্ট্র সরকার। এমনকী সলমনকে আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget