এক্সপ্লোর

New Movie Update: ডার্ক থ্রিলারে রোম্যান্সের ছোঁয়া, 'রবিন্স কিচেন' ছবিতে জুটি বাঁধবেন বনি-প্রিয়ঙ্কা

Bonny-Priyanka: 'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুকেশ পাণ্ডে প্রযোজিত 'রবিন্স কিচেন' হল একটি ডার্ক থ্রিলারধর্মী ছবি। গল্পের প্রেক্ষাপট রবিন নামে একটি মধ্যবিত্ত পরিবারের যুবককে ঘিরে শুরু হয়।

কলকাতা: বড়পর্দায় এবার বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। বাপ্পার পরিচালনায় আসছে 'রবিন্স কিচেন' (Robin's Kitchen)। ডার্ক থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য ও সস্রীক গঙ্গোপাধ্যায়ও। সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব চক্রবর্তী। 

বনি-প্রিয়ঙ্কা এবার রহস্য সমাধানে, আসছে 'রবিন্স কিচেন'
 
'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুকেশ পাণ্ডে প্রযোজিত 'রবিন্স কিচেন' হল একটি ডার্ক থ্রিলারধর্মী ছবি। গল্পের প্রেক্ষাপট রবিন নামে একটি মধ্যবিত্ত পরিবারের যুবককে ঘিরে শুরু হয়, যে ছোটবেলা থেকেই তার মায়ের হাতের রান্না খেতে খুব ভালবাসে, ঠিক আর পাঁচটা ছেলের মতো। তার স্বপ্নটা ছিল বড় হয়ে একটি রেস্তোরাঁ খোলার, যেখানে ওর মায়ের স্পেশাল রেসিপিগুলো সকলের মন জয় করে নেবে। 

কালক্রমে, রবিন ওর বন্ধুদের সঙ্গে অনেক কষ্টে একটি ক্যাফে খোলে, যার নাম রাখে 'রবিন্স কিচেন'। এরপর সেখানে তার দেখা হয় নীহারিকার সঙ্গে, যে ওখানে ইন্টারভিউ দিতে আসে। তারা একসঙ্গে কাজ করতে করতে একে অপরকে ভালবেসে ফেলে। কিন্তু এরপর রবিন ও নীহারিকার জীবনে দুঃস্বপ্নের মতো আবির্ভাব হয় সেখানকার রাজনৈতিক নেতা অরিত্রর। সে যেভাবেই হোক রবিনের ক্যাফের জমিটা হাতানোর সবরকম ফন্দি আঁটে। অবশেষে তাতে ব্যর্থ হয়। 

গল্প আসল মোড় নেয় এরপরে, যখন রবিনের জীবনে আসে এক সুবর্ণ সুযোগ - যাতে ওর ব্যবসায় আরও উন্নতি হবে। কিন্তু এর জন্যে তাকে নীহারিকাকে ছেড়ে ক'দিনের জন্য কলকাতার বাইরে যেতে হবে। ফলে নীহারিকাকে এখন একাই ক্যাফেটা সামলাতে হচ্ছে এবং এই সুযোগ নিয়ে অরিত্র তার শাগরেদের সঙ্গে নীহারিকার ওপর বিভিন্নরকমভাবে চাপ সৃষ্টি করে। নীহারিকা ক্রমেই অসহায় হয়ে পড়ে। এরপর রবিন ফিরে এসে জানতে পারে নীহারিকার এই অবস্থার জন্য অরিত্র দায়ী। এরপর রবিন কী করবে? সে কি নীহারিকার সঙ্গে হওয়া প্রত্যেকটি অন্যায়ের বদলা নেবে? কিন্তু কীভাবে? উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।

ছবি প্রসঙ্গে পরিচালক বাপ্পা বলেন, 'আমি সবসময়ই একটু অন্যরকম, ভিন্ন ধারার কাজ করতে পছন্দ করি। সেক্ষেত্রে 'রবিন্স কিচেন'ও ব্যতিক্রম নয়। সাম্প্রতিককালে বাংলায় রোমাঞ্চ ভরা রোম্যান্স বোধহয় দর্শকের খুব একটা দেখা হয়নি। তাই এইরকম একটি গল্প লিখে ফেলা। বনি দা ও প্রিয়ঙ্কার দির সঙ্গে প্রথম কাজ, খুব ভাল অভিজ্ঞতা।'

আরও পড়ুন: Hina Khan: 'ক্ষত নয়, অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার আলো দেখতে পাচ্ছি', পোস্টে প্রত্যয়ী হিনা খান

প্রিয়ঙ্কার কথায়, 'বাপ্পা খুবই পরিশ্রমী আর বুদ্ধিদীপ্ত পরিচালক। ওর ভাবনা চিন্তার পরিসর খুব সুন্দরভাবে পরিকল্পিত। থ্রিলারধর্মী গল্পটি শোনার সময়েই খুব ভাল লেগে গিয়েছিল। আমার চরিত্রটি অনেক স্তরের মধ্যে বিন্যস্ত আর ও চরিত্রগুলো খুব নিপূণভাবে তৈরি করেছে।' বনি বলছেন, 'নতুন টিমের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভাল লাগে। এই ছবিতে কাজের অভিজ্ঞতাও খুব ভাল। আমার থ্রিলারধর্মী গল্প খুব পছন্দ করি, ফলে এই ছবির অভিজ্ঞতা খুবই ভাল। আশা করছি দর্শকের খুব ভাল লাগবে।' ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget