এক্সপ্লোর

‘Brahmastra' Box Office Collection Day 4: চতুর্থ দিনেও পরীক্ষায় পাস, 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে বলিউডের লক্ষ্মীলাভ

‘Brahmastra' Box Office Collection: পারফর্ম্যান্স দেখে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহে প্রায় ১৭৫ কোটি টাকার ব্যবসা করবে, এবং দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে। 

নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র'-এর (Brahmastra) হাত ধরে ফের লক্ষ্মীলাভ বলিউডের। বক্স অফিসে বাঁধ ভেঙেছে এই ছবি। দেশজুড়ে সপ্তাহান্তে ১২১ কোটি টাকার ব্যবসা করার পর চতুর্থ দিন অর্থাৎ সোমবারও এই ছবি পেল 'ফুল মার্কস'। চতুর্থ দিন কত টাকার ব্যবসা করল এই ছবি? 

'ব্রহ্মাস্ত্র'র বক্স অফিস কালেকশন

চতুর্থ দিন অর্থাৎ সোমবার, 'ব্রহ্মাস্ত্র' দেশজুড়ে ১৬.২৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর সূত্রের। তার মধ্যে হিন্দি বাজার থেকে ১৪.২৫ কোটি টাকা এবং বাকি ভাষা থেকে ২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বাজারে ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

'ব্রহ্মাস্ত্র' ছবির বক্স অফিস পারফর্ম্যান্স দেখে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহে প্রায় ১৭৫ কোটি টাকার ব্যবসা করবে, এবং দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

সোমবার, 'ধর্মা প্রোডাকশন'-এর তরফে জানানো হয়েছে সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এই সপ্তাহান্তে 'ব্রহ্মাস্ত্র' গ্লোবাল বক্স অফিসের তালিকায় শীর্ষে ছিল। এই প্রথম কোনও বলিউড ছবি তালিকায় প্রথম স্থান নিল। ভারতীয় ছবি হিসেবে 'ব্রহ্মাস্ত্র' তৃতীয়, এর আগে তালিকার শীর্ষে পৌঁছেছিল 'মাস্টার' ও 'আরআরআর'। প্রত্যেকটিই গত দুই বছরে পরপর তালিকার ১ নম্বরে স্থান পেল। প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' প্রথম এশিয়ান সিনেমা যা গোটা বিশ্বের বক্স অফিস চার্টেরও শীর্ষে পৌঁছেছে। 

আরও পড়ুন: 'Brahmastra': 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার চরিত্রের মজার অনুকরণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget