এক্সপ্লোর

Byomkesh: 'দম ফেলার সময় নেই', ব্যোমকেশের শ্যুটিং ফ্লোরের অন্দরের গল্প বললেন অরিন্দম

Byomkesh Shooting: আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে টুকরো ছবি ভাগ করে নিয়েছেন অরিন্দম শীল। সেখানে দেখা যাচ্ছে, পাওলি দামের এর সঙ্গে শ্যুটিংয়ের দৃশ্য সারছেন তিনি>

কলকাতা: এই প্রথম ব্যোমকেশের ছবির সবটাই শ্যুটিং হচ্ছে কলকাতায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sharadindu Bandyopadhyay) অসমাপ্ত গল্প সমাপ্ত হবে পর্দায়। অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের (Arindam Sil and Padmanabha Dasgupta) হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' (‘Bishupal Bodh’) গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি। ৪ বছর পরে পর্দায় ব্যোমকেশকে ফেরাচ্ছেন অরিন্দম-আবীর।

আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে টুকরো ছবি ভাগ করে নিয়েছেন অরিন্দম শীল। সেখানে দেখা যাচ্ছে, পাওলি দামের (Paoli Dam)-এর সঙ্গে শ্যুটিংয়ের দৃশ্য সারছেন তিনি। এই ছবিতে পাওলির চরিত্রের নাম সুলোচনা। তাঁকেও দেখা গেল তৎকালীন সময়ের মতো ডুরে শাড়ি আর খোঁপা সাজে। এর আগেই অবশ্য সোশ্য়াল মিডিয়ায় নিজের চরিত্রের লুক শেয়ার করে নিয়েছিলেন পাওলি। ভিডিও শেয়ার করে অরিন্দম লিখেছেন, 'পুরো দম এ ব্যোমকেশ হত্যামঞ্চর শুটিং। দম ফেলার সময় নেই ....'

অরিন্দম শীলের শেয়ার করে নেওয়া ছোট্ট ঝলকে যে ঘরের দৃশ্য দেখা যাচ্ছে তাও বেশ সাবেকি। কড়ি বরগার ছাদ, আর দেওয়ালে বিশাল বড় পাওলির হাতে আঁকা ছবি। অন্যদিকে পরিচালককেও দেখা গেল বেশ খোশমেজাজে। শ্যুটিংয়ের ফাঁকে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে হাসি-মজায় মজে রয়েছেন তিনি।

আরও পড়ুন: Aye Khuku Aye: বাবার ছবি মুক্তি, প্রসেনজিৎকে কী লিখছেন ছেলে মিশুক?

ব্যোমকেশ হত্যামঞ্চ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'।

ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'আমি এখনও পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছি, ব্যোমকেশ সবসময়েই তার মধ্যে বিশেষভাবে কাছের। আরও একটা কথা আমি অবশ্যই বলব, এসভিএফ না থাকলে এই কাজ করা সম্ভব ছিল না। ব্যোমকেশের মত ছবি বানাতে যে বিশাল প্রেক্ষাপট প্রয়োজন, তা এসভিএফ ছাড়া অসম্ভব। ক্যামেলিয়া প্রোডাকশনও এই ছবির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ।'

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget