এক্সপ্লোর

Cannes 2022: 'কান চলচ্চিত্র উৎসব'-এ প্রদর্শিত হবে এই ৬ ভারতীয় ছবি

Cannes 2022 Update: নিম্নলিখিত ৬ চলচ্চিত্র ছাড়াও, সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের ছবি 'প্রতিদ্বন্দ্বী' একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। ছবিটি ১৯৫৬ সালে 'ফেস্টিভ্যাল ডি কানস'-এ প্রদর্শিত হয়েছিল।

নয়াদিল্লি: ১৭ মে শুরু হল '৭৫তম কানস্ ফিল্ম ফেস্টিভ্যাল' (75th Cannes Film Festival)। এই বছরে ভারতকে 'কান্ট্রি অফ অনার' (Country of Honour) হিসেবে ঘোষণা করা হয়েছে 'মার্চ দু ফিল্মস' (Marche’ Du Films) বা কানস ফিল্ম মার্কেটে। এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ভারতই প্রথম যে এমন তকমা পেল। 

কান ফিল্ম ফেস্টিভ্যালে ৬ ভারতীয় ছবি

এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে মোট ৬টি ভারতীয় ছবি দেখানো হবে। তবে এই ছবিগুলি ফেস্টিভ্যালের প্রতিযোগিতার অংশ নয়। কোন কোন ছবি দেখানো হবে?

 

রকেট্রি - দ্য নামবি এফেক্ট

এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। ছবির মুখ্য চরিত্রেও দেখা যাবে তাঁকে। ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক এবং বৈমানিক ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। ১৯৯৪ সালে, নারায়ণনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা গোপনীয়তা ফাঁস করার অভিযোগ আনা হয়েছিল। পরে তিনি তাঁর মামলা লড়েন এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট থেকে রায় পান।

গোদাবরী

নিখিল মহাজনের মারাঠি ছবি এটি। এই ছবিটি মূলত নিশিকান্ত দেশমুখকে কেন্দ্র করে তৈরি। তাঁদের দুই আত্মীয়ের মৃত্যুর সঙ্গে লড়াই করার গল্প বলবে এই ছবি। নীনা কুলকার্নি, জিতেন্দ্র যোশী, বিক্রম গোখলে এই ছবিতে অভিনয় করেছেন। 

আলফা বিটা গামা

শঙ্কর শ্রীকুমার পরিচালিত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি। ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় এই ছবিটি দেখানো হয়। করোনার সময়ে লকডাউনে আটকে পড়া এক মহিলা, তাঁর হতে চলা প্রাক্তন স্বামী ও হতে চলা স্বামীকে নিয়ে তৈরি এই গল্প।

বুম্বা রাইড

বিশ্বজিৎ বোরার 'বুম্বা রাইড'কে ভারতের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার দুর্নীতির ব্যঙ্গচিত্র হিসেবে মনে করা হয়। গল্পটি একটি দরিদ্র স্কুলকে ঘিরে যেখানে বুম্বা নামে একজন মাত্র ছাত্র রয়েছে।

ধুঁই

'গমক ঘর' খ্যাত পরিচালক আঁচল মিশ্র এই ছবি তৈরি করেছেন। 'ধুঁই' একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাকে নিয়ে তৈরি যে পথনাটক করে পেট চালাত। এর আগে ছবিটি ২২তম মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। ছবিটি দারভাঙ্গায় তৈরি।

আরও পড়ুন: Bonny-Koushani Update: প্রযোজনা সংস্থা খুললেন বনি-কৌশানী, নাম 'বি কে এন্টারটেনমেন্ট'

নিরায়ে তথাকালুল্লা মরম

মালয়লম এই ছবির পরিচালক জয়রাজ। ছবিতে এক বালককে দেখা যাবে যে এক অন্ধ ব্যক্তিকে বাড়ি খুঁজতে সাহায্য করে। ওই ব্যক্তির নিজের নাম ছাড়া আর বিশেষ কিছুই মনে নেই।

উল্লিখিত চলচ্চিত্রগুলি ছাড়াও, সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের ছবি 'প্রতিদ্বন্দ্বী' একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। ছবিটি ১৯৫৬ সালে 'ফেস্টিভ্যাল ডি কানস'-এ প্রদর্শিত হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget