এক্সপ্লোর

Chanchal Chowdhury: 'মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু', মাতৃ দিবসে আবেগঘন পোস্ট চঞ্চল চৌধুরীর

Chanchal Chowdhury Post: সোশ্যাল মিডিয়ায় এদিন মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মাকে জড়িয়ে ছেলে। আর ছেলের চওড়া কাঁধে নিশ্চিন্ত মায়ের মুখে চওড়া হাসি।

কলকাতা: মায়ের জন্য একটা দিন যথেষ্ট নয়, ঠিকই। কিন্তু কোনও একটা বিশেষ দিন যদি তাঁদের আলাদা করে উদযাপন করা যায় তাতেই বা ক্ষতি কী! আজ, ১৪ মে, চলতি বছরের 'মাতৃ দিবস' (Mother's Day)। সোশ্যাল মিডিয়া ভরেছে সকলের পোস্ট ও শুভেচ্ছাবার্তায় (wishes and posts)। বাদ পড়েননি তারকারাও। বাংলাদেশের ও বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মায়ের সঙ্গে আবেগঘন পোস্ট শেয়ার করলেন। 

চঞ্চল চৌধুরীর 'মাতৃ দিবস' উদযাপন

সোশ্যাল মিডিয়ায় এদিন মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মাকে জড়িয়ে ছেলে। আর ছেলের চওড়া কাঁধে নিশ্চিন্ত মায়ের মুখে চওড়া হাসি। কেবল মন কেমন করতে পারে অভিনেতার ক্যাপশন পড়লে। 

অভিনেতা এই ছবি পোস্ট করে লেখেন, 'সময়ের পার্থক্য এটুকুই... গত বছর এই দিনে মায়ের কপালে লাল টকটকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা।' সত্যিই তো। যাঁর হাত ধরে জীবনের এতগুলো বছর পার করেছেন, তাঁর চলে যাওয়ায় একা হওয়াই স্বাভাবিক! কিন্তু তা সত্ত্বেও মায়ের মুখে সবসময় চওড়া হাসি, লিখলেন চঞ্চল। তাঁর কথায়, 'তারপরেও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু... পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভাল থাকুন সকল মা।' 

 

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে প্রয়াত হন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন। বাবার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে অভিনেতা লেখেন, '২৭ ডিসেম্বর রাতে বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকে তো নদীর পাড়েই রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে।...'

আরও পড়ুন: Health Tips: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?

অন্যদিকে আট ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন চঞ্চল। ছোট থেকে উপলদ্ধি করেছেন মাকে, মায়ের জীবনযুদ্ধকে। চিরকাল তাঁকে ছুঁয়ে গিয়েছে মায়ের নিজের সবকিছু ত্যাগ করে সন্তানকে বড় করে তোলার প্রচেষ্টা। মাতৃ দিবস উপলক্ষ্যে এবিপি লাইভকে অভিনেতা বলেন, 'আমাদের মায়েদের প্রজন্মের একমাত্র লক্ষ্যই বোধহয় ছিল সন্তানদের ভালভাবে বড় করে তোলা। আর তার জন্য নিজের সবকিছু ত্যাগ করে দিতে, নিজের শখ-সাধ সব বিসর্জন দিতে দু'বার ভাবতেন না। আর হ্যাঁ.. এই সবটাই ছিল ভীষণ একতরফা। কখনও চাওয়া পাওয়ার হিসেব করতেন না মা। আমাদের প্রজন্ম হয়তো অজান্তেই কিছু প্রত্যাশা করে ফেলি। মা কখনও বোধহয় এই হিসেবটা করে উঠতেই পারেননি।'

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget