এক্সপ্লোর

Chanchal Chowdhury: থ্রিলার না ভৌতিক? চঞ্চলের নতুন ওয়েব সিরিজ খুঁজবে 'রুমি'-র জীবনের রহস্য

Chanchal Chowdhury's Web Series: এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার

কলকাতা: একের পর এক তাক লাগানো অভিনয় করে তিনি দর্শকদের মনজয় করে নিয়েছেন ইতিমধ্যেই। তবে এই প্রথম, একজন অন্ধের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে অন্ধ বললে ভুল বলা হবে, একজন অন্ধ গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে। চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তবে এই গল্প ভূতের নাকি গোয়েন্দার? থ্রিলার নাকি অলৌকিক কিছুর? আজ মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'রুমি'-র ট্রেলার (Rumi)। 

এই গল্প শুরু হয়েছে এক সিআইডি অফিসারকে নিয়ে, যাঁর নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন দুঁদে এই অফিসার। সেই সময়ে এক খুনের ঘটনার তদন্ত করছিলেন তিনি। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভূত সব স্বপ্ন দেখতে শুরু করেন এই রুমি। স্বাভাবিক নয়, প্রত্যেক স্বপ্নেরই রয়েছে একটা অদ্ভূত অর্থ। রুমি স্বপ্নে একটি মেয়েকে দেখেন, যাঁকে বাস্তবে কোনোদিন দেখেননি তিনি। কে সেই মেয়েটি? দুর্ঘটনায় মৃত রুমির মা? নাকি তাঁর প্রেমিকা, নাকি রুমির কোনও অবৈধ সম্পর্ক? এই স্বপ্ন কি রুমিকে খুনের কিনারা করতে সাহায্য করবে? নাকি এই সমস্ত স্বপ্ন একেবারেই তাঁর মনের ভুল। আদৌ কোনও অর্থই নেই তার। সেই গল্পই বলবে 'রুমি'। 

এই ওয়েব সিরিজের ট্রেলার প্রযোজনা সংস্থার পেজ থেকে শেয়ার করে লেখা হয়েছে, 'অন্ধকারে সবাই দৃষ্টিহীন। কিন্তু এই গল্পটা এমন একজনের যার দৃষ্টিই অন্ধকার। এই গল্পটা একজন গোয়েন্দার যার সত্যি দেখার জন্য চোখের প্রয়োজন নেই। এই গল্পটা রুমির। সে আসছে হইচই-এর পর্দায় ১০-ই এপ্রিল!' হইচই বাংলাদেশ ও হইচই টিভিতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাধিক নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে 'হইচই'। তাদের মধ্যে অন্যতম 'রুমি'। 

এর আগে, 'কারাগার' ওয়েব সিরিজে অভিনয় করে তাক লাগিয়েছেন চঞ্চল। প্রায় গোটা সিরিজেই নির্বাক অভিনয় করেছেন তিনি। আর এবার পালা তাঁকে এক অন্ধ গোয়েন্দার বেশে দেখার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi Bangladesh (@hoichoibangladesh)

আরও পড়ুন: Bengali Serial Update: শ্যুটিং শেষ, বন্ধ হয়ে যাচ্ছে 'মিলি'! আবেগপ্রবণ নায়িকা খেয়ালী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget