এক্সপ্লোর

চিরঞ্জীবী বলত, পুত্রসন্তান আসছে, তার মতোই হবে, জানালেন প্রয়াত দক্ষিণী অভিনেতার ভাই ধ্রুব

সদ্য পৃথিবীর আলো দেখা ভাইপোকে কোলে নিয়ে তোলা ছবি ভাইরাল হওয়ায় উচ্ছ্বসিত ধ্রুব জানিয়েছেন, মনে হচ্ছে, তিনি যেন ভাইয়ের আলিঙ্গনের বন্ধনে রয়েছেন।

মুম্বই: তিনি নেই, তবে দক্ষিণী সিনেমার প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজার পরিবারে খুশির জোয়ার বইছে এখন। চিরঞ্জীবীর স্ত্রী মেঘনা রাজ গতকালই একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাতকে কোলে নিয়ে চিরঞ্জীবীর ভাই ধ্রুব সারজার ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ধ্রুব কথায় কথায় একটি মজার তথ্য দিয়েছেন। জানিয়েছেন, তিনি প্রায়ই ভাইকে জিজ্ঞাসা করতেন, যদি ছেলে হয়, তাহলে কেমন লাগবে? ধ্রুব বলেছেন, এবারের গ্রীষ্মে আমি মজাচ্ছলে ওঁকে বলেছিলাম, তোমার মতো একটা ছেলেই যদি হয়, তবে কেমন হয়! আমার মনে পড়ে যায়, ছেলেবেলায় স্কুল থেকে ওর নামে বাড়িতে ফোনে কত নালিশ আসত। প্রায়ই আমাদের অভিভাবকদের স্কুলে দেখা করতে ডাকা হোত ওর ব্যাপারে। ধ্রুব জানিয়েছেন, চিরঞ্জীবীর বিশ্বাস ছিল, ছেলেই হবে এবং সে হবে একেবারে তার মতোই। এবং স্কুল থেকে ছেলের ব্যাপারে প্রচুর নালিশ আসবে। সদ্য পৃথিবীর আলো দেখা ভাইপোকে কোলে নিয়ে তোলা ছবি ভাইরাল হওয়ায় উচ্ছ্বসিত ধ্রুব জানিয়েছেন, মনে হচ্ছে, তিনি যেন ভাইয়ের আলিঙ্গনের বন্ধনে রয়েছেন। ধ্রুব বলেছেন, আমাদের ঘরে এমন সুন্দর, স্বাস্থ্যবান একটি বাচ্চা আসায় আমার দারুণ রোমাঞ্চ লাগছে। মেঘনা আর তাঁর বাচ্চা, দুজনেই ভাল আছে। এজন্য হনুমান দেবতাকে ধন্যবাদ দিতে চাই। ভাইপোকে কোলে নিলে মনে হয়, যেন চিরু (চিরঞ্জীবী সারজা) আমার সঙ্গেই সবসময় আছে। ও তো চিরুরই ছেলে। এই সুখের অনুভূতির কোনও তুলনা হয় না। ভাষায় সেই আনন্দ প্রকাশ করতে পারব না। চিরঞ্জীবীর জনপ্রিয়তা যে কতটা গগনচুম্বী, তো বোঝাতে গেলে শুধু বোধহয় এই তথ্যটুকুই যথেষ্ট যে, তাঁর পুত্রসন্তান হওয়ার খবর ছড়াতেই ভক্তদের মধ্যে মিষ্টি বিলি, বাজি ফাটানো, সোস্যাল মিডিয়ায় অভিনন্দনবার্তা জানানোর ঢল নামে। গত জুন মাসে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চিরঞ্জীবীর। শোকে পাথর হয়ে যান ভক্তরা। মেঘনা রাজ মা হওয়ার প্রতীক্ষায় দিন গোনা শুরু করেছেন। ঠিক ছিল, চিরঞ্জীবী-মেঘনা নাকি যৌথ ভাবে শীঘ্রই বাবা-মা হতে যাচ্ছেন বলে ঘোষণা করবেন। কিন্তু তার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন চিরঞ্জীবী। মেঘনার জীবনের এই চরম বিপর্যয়ে প্রবল ভাবে পাশে দাঁড়ায় শ্বশুরবাড়ির লোকজন।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget