এক্সপ্লোর

ACP Pradyuman at CID: মারা যাবেন এসিপি প্রদ্যুমন! ২০ বছর পরে 'সিআইডি'-তে শেষ হতে চলেছে শিবাজী সত্যমের সফর

CID ACP Pradyuman Death: সবচেয়ে বেশি সময় ধরা চলা ক্রাইম থ্রিলার টিভি শো ‘সিআইডি’-র অনুরাগীরা শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন এই ধারাবাহিকে

কলকাতা: কেটে গিয়েছে ২০টা বছর। এতগুলো বছরে একটুও কমেনি তাঁদের জনপ্রিয়তা। তাঁরা কারা? এসিপি প্রদ্যুমন (ACP Pradyuman), অভিজিৎ (Abhijeet) ও দয়া (Daya)। সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক সিআইডি (CID)-র মুখ্যচরিত্র ধারাবাহিক থেকে সরে যেতে চলেছেন! সদ্যই প্রকাশ্যে এসেছে সেই খবর আর সেই খবরে মন ভেঙেছে অনুরাগীদের।

সবচেয়ে বেশি সময় ধরা চলা ক্রাইম থ্রিলার টিভি শো ‘সিআইডি’-র অনুরাগীরা শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন এই ধারাবাহিকে। কারণ অভিনেতা শিবাজী সত্যম অভিনীত এসিপি প্রদ্যুমনের চরিত্রটি সিরিজটি থেকে বিদান নিতে চলেছেন। সদ্য পাওয়া খবর অনুযায়ী,  চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

কিভাবে মারা যাবেন এসিপি প্রদ্যুমন?

তিগমাংশু ধুলিয়া অভিনীত বারবোসা সিআইডি দলের উপর হামলা চালাবে। দলের অন্যান্য সদস্যরা বেঁচে থাকলেও এসিপি প্রদ্যুমন বাঁচবেন না এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর,  ‘এপিসোডটির ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সবাই শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন। এটি কয়েক দিনের মধ্যে সম্প্রচারিত হবে। এর থেকে বেশি আর কিছু জানাতে চান না অনুরাগীরা কারণ তাঁরা চান এটি অনুরাগীদের জন্য একটি বড় ধাক্কা হোক।’

সিআইডি স্ট্রিমিং

সিআইডির দ্বিতীয় সিজন দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। ২১শে ফেব্রুয়ারি এই সিজনের প্রথম ১৮ টি পর্ব মুক্তি পায় এবং ২২শে ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার ও রবিবার রাত ১০ টায় নতুন পর্ব সম্প্রচারিত হয়। নেটফ্লিক্স ছাড়াও এই ধারাবাহিক সোনি এন্টারটেইনমেন্ট এবং সোনি লিভ-এ দেখতে পাওয়া যাচ্ছে।

সি. আই. ডি-র প্রত্যাবর্তন নিয়ে কী বলেছিলেন শিবাজী সত্যম

৬ বছর বাদে ফের সিআইডি ফিরছে, এই খবরে দর্শকেরা ভীষণভাবে আনন্দিত হয়েছিলেন। দ্বিতীয়বার সি আই ডি নিয়ে ফিরে শিবাজী বলেছিলেন,  ‘অনুষ্ঠানের এই সংস্করণে,  দয়া আর অভিজিৎতের সেই অটুট বন্ধুত্ব ভেঙে গিয়েছে এবং তাঁরা এখন একে অপরের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে। সিআইডির ভিতই কাঁপছে, এবং এসিপি প্রদ্যুমনের দুনিয়া ওলট-পালট হয়ে যাবে। চরিত্রটা এত ভালবাসা পেয়েছে মানুষের থেকে, সেই কারণেই ৬ বছর পরে এই চরিত্রকে ফিরিয়ে আনার ভাবনা।

২০ বছর ধরে চলা একটা ধারাবাহিক

২০ বছর সফলভাবে চলার পর সিআইডি ২০১৮ -র অক্টোবরে সম্প্রচার বন্ধ করে দেয়। বছরের পর বছর ধরে চলা,  এই অনুষ্ঠানটি ভারতের অন্যতম প্রিয় ক্রাইম থ্রিলারে পরিণত হয়েছে।  এই ধারাবাহিকের অভিনেতারাও তাদের ভূমিকার জন্য ব্যাপক সাফল্য অর্জন করেছেন।

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget