এক্সপ্লোর

Vivek V Mashru: অধ্যাপনার সঙ্গে যুক্ত 'CID' অভিনেতা বিবেক মশরু? খোলসা করলেন নিজেই

CID Actor: আলোচনার শুরু হয় যখন জনৈক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন, 'যদি আপনি ওঁকে চিনতে পারেন, তাহলে আপনার ছোটবেলা দারুণ কেটেছে।'

নয়াদিল্লি: 'দয়া, কুছ তো গড়বড় হ্যায়'... লাইনটা পড়েই চোখের সামনে এক পুলিশ অফিসারের এক ধাক্কায় তালাবন্ধ দরজা ভেঙে ফেলার দৃশ্য মাথায় এল না? জনপ্রিয় টিভি শো 'সিআইডি' (CID)। এক লহমায় যেন স্মৃতির সরণি বেয়ে ফিরে যাওয়া সেই পুরনো দিনগুলিতে। অবশ্য গত সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়া (Social Media) ভরেছে দয়া নয়, ধারাবাহিকের সাব-ইনস্পেক্টর (Sub Inspector) বিবেককে (Vivek) নিয়ে নানা পোস্টে। মনে পড়ে তাঁকে? 

মনে পড়ে CID ধারাবাহিকের বিবেককে?

আলোচনার শুরু হয় যখন জনৈক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন, 'যদি আপনি ওঁকে চিনতে পারেন, তাহলে আপনার ছোটবেলা দারুণ কেটেছে।' আর সেই পোস্টে নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা বিবেক মশরু (Vivek V. Mashru)। আর তাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 

এখন কী করেন বিবেক মশরু?

আপাতত অভিনয় থেকে সরে এসেছেন বিবেক। এখন তাঁর পেশা শুনলে খানিক হতবাক হতে পারেন। প্রথমে শোনা গিয়েছিল বেঙ্গালুরুতে কলেজ অধ্যাপক তিনি, তাঁর লিঙ্কডিন প্রোফাইলও বেশ ভালই। কিন্তু সম্প্রতি বিবেক নিজেই খোলসা করেছেন, যে তিনি অধ্যাপক নন, তিনি এখন শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'আমার স্ত্রী, যিনি নিজে ইংরেজির শিক্ষিকা, আমাকে জানান যে আমার ছবি ভাইরাল হয়েছে। আমি কখনও ভাবিনি যে এরকম আমার সঙ্গে হতে পারে, এরকম তো সবসময় অন্যদের সঙ্গে হতে দেখেছি। আমি অভিভূত।'

তিনি আরও বলেন, 'মানুষ এরকম ভাবেন দেখে আমি অভিভূত। আমি বিশ্ববিদ্যালয়ের একটি গোটা বিভাগের কার্যপ্রক্রিয়া পরিচালনা করি, লিডারশিপের কাজ। আমি অবশ্য এই কাজ থেকেও জুলাইয়ে বেরিয়ে আসব, এবং নতুন স্কুল লঞ্চ করব।' তাঁর প্রোফাইল অনুযায়ী, বেঙ্গালুরুর সিএমআর বিশ্ববিদ্যালয়ের কমন কোর কারিকুলাম ডিপার্টমেন্টের ডিরেক্টর তিনি। 

আরও পড়ুন: Vastu Tips : কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !

তাঁর প্রোফাইল থেকেই জানা যায় যে তাঁকে CID-তে দেখার আগেও চার বছরের অভিনয় সফর ছিল তাঁর। বিবেকের কিছু পরিচিত কাজের মধ্যে পড়ে ২০০৫ সালের 'অক্কড় বক্কড় বাম্বে বো' ধারাবাহিকে অর্ণবের চরিত্র, ২০০৫ সালের 'বম্বে টকিং' ধারাবাহিকে জেডির চরিত্র।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget