এক্সপ্লোর

Code Name Abdul Update: রিমিক্স নয়, আর ডি বর্মনের 'মেরা নাম হ্যায় শবনম' গান অপরিবর্তিত থাকবে 'কোড নেম আব্দুল' ছবিতে

Code Name Abdul Update: এই গানের একটি নির্দিষ্ট দৃশ্যপট ভাবা ছিল পরিচালকের। তাই সিনেমায় থাকবে গানটি। ইশ্বরের কথায়, 'আমাদের ছবিতে একটা অন্য মাত্রা যোগ করার জন্য গানটি পুরনো সেই চার্মটার প্রয়োজন ছিল।'

মুম্বই: আগামী ছবি 'কোড নেম আব্দুল'-এ (Code Name Abdul) পুনরায় ব্যবহৃত হবে আইকনিক গান 'মেরা নাম হ্যায় শবনম' (Mera Naam Hai Shabnam)। তবে ছবি নির্মাতাদের কথায়, 'কাটি পতঙ্গ' (Kati Patang) ছবির জন্য কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর. ডি. বর্মনের (R.D. Burman) তৈরি এই গানের আসল ভাব একেবারে অপরিবর্তিত রাখা হচ্ছে। 

আগামী ছবি 'কোড নেম আব্দুল'-এ বহুদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। এটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। পরিচালনায় ইশ্বর গুন্টুরু (Eshwar Gunturu)। তাঁর মতে আইকনিক গানগুলিকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্য রিমেক বা রিমিক্সই একমাত্র উপায় হতে পারে না।

এই গানের একটি নির্দিষ্ট দৃশ্যপট ভাবা ছিল পরিচালকের। যার ফলে গানটি তাঁর সিনেমায় স্থান পেয়েছে। ইশ্বরের কথায়, 'আমাদের ছবিতে একটা অন্য মাত্রা যোগ করার জন্য গানটি পুরনো সেই চার্মটার প্রয়োজন ছিল। আমাদের ছবির রহস্যের জালে বেশ অবদান রয়েছে গানটির। আমরা প্রথম থেকেই পরিষ্কার জানিয়েছিলাম যে গানটার একটুও রিমিক্স আমরা চাই না। একদম অধরা রাখতে হত গানটিকে। এটা এত সুন্দরভাবে আমাদের গল্পে ফিট করেছে যে আমি ভীষণই খুশি হয়েছি। সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে গানটি।'

আরও পড়ুন: Chandigarh Kare Aashiqui: ভারতের প্রথম 'বর্জ্য শূন্য' ছবির তকমা পেল আয়ুষ্মান-বাণী অভিনীত 'চণ্ডীগড় করে আশিকি'

সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhonsle) কণ্ঠে এবং আনন্দ বক্সীর (Anand Bakshi) কথায় 'মেরা নাম শবনম' এই ছবির প্রথম গান। পরিচালকের কথায়, 'নতুন সেটে পুরনো গানগুলির রিমেক বোধ হয় নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছতে সাহায্য় করে। কিন্তু আমাদের মতে যেটা এমনিতেই পারফেক্ট সেটাকে বদলানোর কী প্রয়োজন!'

এই ছবি দিয়েই রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। ট্রেলারেই স্পষ্ট একজন রহস্যজনর ইসলাম ধর্মাবলম্বী নারীর চরিত্রে অভিনয় করছেন।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget