এক্সপ্লোর

Comedian Sunil Pal Missing: মুম্বইয়ের জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল নিখোঁজ ! তদন্তে পুলিশ , কোথায় গেলেন ?

Sunil Pal Comedian: সূত্রের খবর, কমেডিয়ান এবং অভিনেতা সুনীল পালের স্ত্রী মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন।

Comedian Sunil Pal Missing: শো করতে গিয়ে নিখোঁজ মুম্বইয়ের (Mumbail Bollywood Comedian) জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল (Comedian Sunil Pal)। মুম্বইয়ের বাইরে তিনি শো করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। শো সেরে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু কোনও খোঁজ মেলেনি সুনীলের (Sunil Pal Missing)। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী। সূত্রের খবর, ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন সুনীল (Comedian Sunil Pal Missing)। সূত্রের খবর, কমেডিয়ান এবং অভিনেতা সুনীল পালের স্ত্রী মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক লোক সুনীলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং টাকা চেয়েছেন। এই প্রসঙ্গেও অভিযোগ দায়ের করা হয়েছে সান্তাক্রুজ থানায়। সুনীলের এবার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা।                    

সূত্রের খবর, মুম্বইয়ের বাইরে শো করতে গিয়েছিলেন সুনীল। ৩ ডিসেম্বর ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর স্ত্রী ফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ফোন আনরিচেবল রয়েছে বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে সূত্রের মারফত। সুনীলের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ'- এই নন-ফিকশন কমেডি শোতে নজরে আসেন সুনীল পাল। তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাঁর ফ্যান-ফলোয়ারদের সংখ্যা।            

শুধুমাত্র স্ট্যান্ড-আপ কমেডির জগতেই নয়, সুনীল পাল কৌতুক অভিনেতা হিসেবেও দর্শকদের মন জয় করেছেন বারবার। ভয়েস ওভার শিল্পী হিসেবেও সুনীলের জুড়ি মেলা ভার। 'বম্বে টু গোয়া', 'ফির হেরা ফেরি', 'হাম তুম', 'আপনা সপনা মানি মানি', 'কিক'- এইসব বলিউড ছবিতে সুনীলের অভিনয় মনে রাখার মতো। টেলিভিশন থেকেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর সিলভার স্ক্রিনেও জাদু দেখিয়েছেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে। তবে টেলিজগতকে ভুলে যাননি তিনি। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো', 'কমেডী চ্যাম্পিয়নস', 'কমেডি সার্কাস কে সুপারস্টার্স'- এইসব কমেডি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন সুনীল।                      

আরও পড়ুন- তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget