এক্সপ্লোর

Coolie No.1 IMDb Rating: আইএমডিবি রেটিং-এ ‘রেস ৩’, ‘হিম্মতওয়ালা’র পিছনে বরুন-সারার ‘কুলি নং ১’

গত শুক্রবার বড়দিনে ছবিটি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়। প্রায় ২৩ হাজার দর্শক এটি আইএমডিবিতে রেটিং দিয়েছেন। অ্যামাজন দাবি করেছে যে এটি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী চলচ্চিত্র ছিল। তাৎপর্যপূর্ণভাবে, ছবিটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বলা হচ্ছে, এর প্লটটি বর্তমান সময়কে ধরতে পারেনি, স্টোরি লাইনটিও পুরানো ছবির মতোই।

মুম্বই: বরুণ ধবন ও সারা আলি খান অভিনীত ‘কুলি নং ১’ দর্শকদের মন একেবারেই জয় করতে পারেনি। আইএমডিবি দর্শকদের ছবিটি রেটিং করার সুযোগ দিয়েছিল। তাতে ডেভিড ধবন পরিচালিত ছবিটি পেয়েছে মাত্র ১.৪ । এর আগের কম রেটিং পাওয়া ছবিগুলির মধ্যে রয়েছে, ‘রেস ৩’ যার রেটিং দেওয়া হয়েছিল ১.৯ এবং ‘হিম্মতওয়ালা’কে ১.৭ রেটিং দেওয়া হয়েছিল। জনি প্লাস হটস্টারে প্রকাশিত ‘সড়ক ২’ ১.0 রেটিং পেয়েছিল। গত শুক্রবার বড়দিনে ছবিটি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়। প্রায় ২৩ হাজার দর্শক এটি আইএমডিবিতে রেটিং দিয়েছেন। অ্যামাজন দাবি করেছে যে এটি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী চলচ্চিত্র ছিল। তাৎপর্যপূর্ণভাবে, ছবিটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বলা হচ্ছে, এর প্লটটি বর্তমান সময়কে ধরতে পারেনি, স্টোরি লাইনটিও পুরানো ছবির মতোই। প্রসঙ্গত, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দা ও করিশ্মা অভিনীত ‘কুলি নম্বর ১’-এর রিমেক এই ছবি। কাস্ট বদলালেও পরিচালক সেই ডেভিড ধবন। এই ছবিতে ফের একবার বাবা ডেভিডের পরিচালনায় কাজ করলেন বরুণ। পাশাপাশি এই প্রথম জুটিতে দেখা মিলল বরুণ-সারার। ছবিতে আছে, নিজের মেয়ে সারা আলি খানের জন্য বিবাহযোগ্য পাত্র খুঁজছেন পরেশ রাওয়াল। সেই পাত্রকে হতে হবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি, এরপর তিনি মেয়ের জন্য খুঁজে পেলেন- ‘ইন্ডিয়ার রিচি রিচ হাজব্যান্ড’। যে বুর্জ খলিফার মালিক, ভবিষ্যতে হয়ত হোয়াইট হাউজও কিনে নেবে! সিঙ্গাপুরের রাজপুত্র কুওয়ার রাজ প্রতাপ সিংয়ের অবতারে সারা ও পরেশ রাওয়ালের সামনে এলেন বরুণ। সারা ও পরেশ দুজনেরই মন জিতে নিলেন। হঠাৎ অন্য অবতারে সামনে এলেন তিনি। এবার একজন কুলি যার নাম রাজু। রাজু আর রাজ প্রতাপ সিং কি একজনই মানুষ, যাঁরা বাবা-মেয়েকে বোকা বানাচ্ছে নাকি এঁরা যমজ ভাই? এই কনফিউশন নিয়ে এগোয় ছবির গল্প। পুরনো ছবির ‘গোরিয়া তুরানা মেরা জিয়া’, ‘তুঝকো মিরচি লাগি তো’-র মতো গান গুলিও ছবিতে আছে। বরুণ,সারা, পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনি লিভার, রাজপাল যাদব এবং জাভেদ জাফরি।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget