এক্সপ্লোর

করোনা তহবিলে অনুদানের জন্য শাহরুখকে ধন্যবাদ মমতার, ''ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য'', বার্তা এসআরকের

শুক্রবারই নবান্ন সূত্রের জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন শাহরুখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, করোনা মোকাবিলায় রাজ্য সরকার যে আপতকালীন তহবিল তৈরি করেছে সেখানে আড়াই কোটি টাকা দান করবেন।

মুম্বই: এক সময় করোনার জন্য কেন কিছু করছেন না শাহরুখ, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন শাহরুখ। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে তিনি সম্প্রতি সবিস্তারে জানান করোনা-যুদ্ধে তাঁর অনুদানের কথা। তাঁর কোম্পানি রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ ভিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করবেন তিনি। কী ধরনের সাহায্য শাহরুখ করবেন, তা রেড চিলিজ এন্টারটেনমেন্ট টুইট করে জানায়। ২ পাতার বিবৃতিতে বলা হয়েছে, এসআরকে ও তাঁর কোম্পানিগুলি আপাতত কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শুক্রবারই নবান্ন সূত্রের জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন শাহরুখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, করোনা মোকাবিলায় রাজ্য সরকার যে আপতকালীন তহবিল তৈরি করেছে সেখানে আড়াই কোটি টাকা দান করবেন। এরপরই শাহরুখকে ট্যুইট করে মমতার বার্তা, 'ধন্যবাদ শাহরুখ। এই কঠিন সময়ে তোমার অনুদান বিপন্ন মানুষদের সাহায্যে কাজে আসবে। যে লক্ষ লক্ষ মানুষ তোমাকে শ্রদ্ধা করে এবং রোল মডেল মনে করে, তোমার এই অনুদান, তাঁদের অনুপ্রাণিত করবে।' এরপরই শাহরুখের বিনয়ী প্রতিক্রিয়া, 'দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, এক ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।' এছাড়াও করোনা যুদ্ধে আক্রান্তদের কোয়ারেন্টিনের জন্য মুম্বই পুরসভাকে পুরনো একটি অফিস-বাড়ি ব্যবহার করতে দিলেন শাহরুখ-গৌরি। বৃহনমুম্বই মিউনিসিপল কর্পোরেশনের তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে শনিবার সকালে। ৪ তলা এই বাড়ি কোয়ারেন্টিনের জন্য ব্যবহার করতে দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছে বিএমসি। এই ট্যুইটটিই পরে রিট্যুইট করেন শাহরুখ। এর কিছুক্ষণ পরেই #SRKOfficeForQuarantine ট্যুইটারে টপ ট্রেন্ড হয়ে যায়। ট্যুইটার ভেসে যায় প্রশংসা বার্তায়।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget