এক্সপ্লোর

Mumbai Coronavirus: 'আমার বাড়ি করোনার হটস্পট নয়', মিডিয়াকে কটাক্ষ করে পোস্ট কর্ণ জোহরের

Mumbai Coronavirus: ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কর্ণ লেখেন, 'আমার পরিবার, আমি ও বাড়ির সকলেই আরটিপিসিআর পরীক্ষা করিয়েছেন। ঈশ্বরের কৃপায় আমরা সকলেই নেগেটিভ।'

মুম্বই: বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে পরিচালক কর্ণ জোহর (Karan Johar) জানান তাঁর পরিবারের কেউ করোনা আক্রান্ত হননি। সকলের মতামত খারিজ করে তিনি বলেন, 'তাঁর বাড়ি কোভিড হটস্পট নয়'।

'ওমিক্রন আতঙ্ক' চলাকালীন বাড়িতে পার্টির আয়োজন করেন কর্ণ। সেই পার্টিতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী করিনা কপূর খান ও অমৃতা অরোরা। এই দুই অভিনেত্রী আবার করোনা আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় যে কর্ণের বাড়িতেই করোনা সংক্রমণ হয়েছে দুই তারকা অভিনেত্রীর। সেই পরিপ্রেক্ষিতেই এই পোস্ট কর্ণের।

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কর্ণ লেখেন, 'আমার পরিবার, আমি ও বাড়ির সকলেই আরটিপিসিআর পরীক্ষা করিয়েছেন। ঈশ্বরের কৃপায় আমরা সকলেই নেগেটিভ। এমনকী আমি নিজে দুবার পরীক্ষা করিয়েছি সতর্ক হওয়ার জন্য এবং আমি নেগেটিভ... শহরের প্রত্যেকে সুরক্ষা নিশ্চিত করতে বিএমসি-এর উদ্যোগকে সাধুবাদ জানাই। ওঁদের কুর্নিশ...'। এরপর তিনি তোপ দাগেন মিডিয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, 'মিডিয়ার কিছু সদস্যের উদ্দেশে, আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে ৮ জনের একটি ব্যক্তিগত সম্মেলনকে "পার্টি" বলা চলে না এবং আমার বাড়ি যেখানে আমরা সব সাবধানতা মেনে চলি সেটা কোভিডের "হটস্পট" নয়।'


Mumbai Coronavirus: 'আমার বাড়ি করোনার হটস্পট নয়', মিডিয়াকে কটাক্ষ করে পোস্ট কর্ণ জোহরের

কর্ণ জোহর বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং সর্বক্ষণ আমরা মাস্ক পরেছিলাম ও কেউ এই অতিমারীকে হালকাভাবে নিচ্ছে না...'। মিডিয়াকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, 'ভাল করে সবটা জেনে তারপর খবর করলে ভাল হবে।'

সম্প্রতি করোনায় (Covid19) আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। টিনসেল টাউনের (Bollywood) দুই তারকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget