এক্সপ্লোর

Debleena Tathagata Controversy: আমার আর কন্যাকুমারীর বিয়েতে দেবলীনা কব্জি ডুবিয়ে খেয়েছিল: তথাগত

আলাদা থাকতে শুরু করেছিলেন নভেম্বরের শুরু থেকেই। তবে কেবল তাঁরা নয়, টলিউডের অন্দরেও ছড়িয়েছিল গুঞ্জন। তবে ডিসেম্বরের প্রথমেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়।

কলকাতা: আলাদা থাকতে শুরু করেছিলেন নভেম্বরের শুরু থেকেই। তবে কেবল তাঁরা নয়, টলিউডের অন্দরেও ছড়িয়েছিল গুঞ্জন। তবে ডিসেম্বরের প্রথমেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়। দুজনে একরকম স্পষ্টতই জানিয়ে দিলেন, সম্পর্ক সুখকর নেই তাঁদের মধ্যে। ইতিমধ্যেই আলাদা থাকছেন তাঁরা। 

অনুপম রায় (Anupam Roy)-পিয়া চক্রবর্তী (Piya Chakraborty), নুসরত (Nusrat Jahan) নিখিলের (Nikhil Jain) পর কী এবার ভাঙতে চলেছে দেবলীনা দত্ত (Debleena Dutt) ও তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সম্পর্ক। ডিসেম্বরের শহরে ফের টলি পাড়ায় বিচ্ছেদের সুর। দীর্ঘ ৮ বছরের বৈবাহিক জীবনে দাঁড়ি পড়তে চলেছে দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের। নভেম্বরের শেষ থেকেই দেবলীনা-তথাগত আলাদা থাকছেন। এবিপি আনন্দ দেবলীনার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁরা একসঙ্গে থাকছেন না। কারণ তাঁর কাছে এই সম্পর্ক এই মুহূর্তে অর্থহীন। 

এবিপি আনন্দর তরফে তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার জন্য দুটো সম্পর্কই কাজ করেনি। কন্যাকুমারী ও দেবলীনা দুজনের সঙ্গেই। সবসময় যে দুটো মানুষ একসঙ্গে চলতে পারবে এমন নয়। আমার সঙ্গে যখন কন্যাকুমারীর বিয়ে হয়েছিল, সেখানে দেবলীনা নিমন্ত্রিত ছিল। ও সেখানে কব্জি ডুবিয়ে খেয়েছে। তারপর কন্যাকুমারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওর সঙ্গে তিন বছর সংসার করেছি। আমাদের বিচ্ছেদ হয়েছে। তারপর দেবলীনার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল। কন্যাকুমারীর সঙ্গে বিয়ের আগে থেকেই আমি আর দেবলীনা বন্ধু।'

অন্যদিকে, দেবলীনা দত্তের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন, 'সম্পর্কের ব্যাপারে আমি খুব একবগ্গা। যতক্ষণ মা অন্য তরফ থেকে কোনও সমস্যা আছে, আমি কাউকে ছেড়ে যাই না। তবে আমার মনে হয় তথাগত প্রেমে পড়েছে।'

বিবৃতি চট্টোপাধ্যায় এ নিয়ে বলেন, তিনি কোনও মন্তব্য করতে চান না। 

নতুন ছবি 'ভটভটি'-র শ্যুটিং থেকেই নাকি বিবৃতি ও তথাগতর সম্পর্কের গভীরতা বাড়তে থাকে,  টলিপাড়ায় কান পাতলে শোনা যায় এমনই গুঞ্জন। কিন্তু বার বার প্রশ্নের মুখে পড়েও বিবৃতির সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন তথাগত। তিনি বলেছিলেন, 'বিবৃতির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠলে সবার আগে নাকি জানবে দেবলীনাই।' তবে আজ এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তথাগত বা বিবৃতি কেউই। তবে কি আরও এক বিচ্ছেদ দেখবে টলিউড? উত্তর দেবে সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget