এক্সপ্লোর

স্ত্রীর সঙ্গে অশান্তি, বাড়ি থেকে গলাধাক্কা অভিনেতা দীপক তিজোড়িকে, আইনজীবীর কাছে গিয়ে জানলেন বিয়েটিই আইন সম্মত ছিল না!

মুম্বই: দীপক তিজোড়ি, টিনসেল টাউনে একসময় জমিয়ে অভিনয় করেছেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের সঙ্গে। তাঁর পকেটে রয়েছে বহু হিট ছবির তালিকাও। পরিচালনাও করেছেন দীপক। কিন্তু বিয়ের কুড়ি বছর পর নিজের জীবনের চিত্রনাট্যে বোধহয় সবচেয়ে ফ্লপ এবং জঘন্য অধ্যায় দেখলেন দীপক। দিন কয়েক আগে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে দীপকের স্ত্রী তাঁকে বাড়ি থেকে বের করে দেন। তাঁদের একটি কুড়ি বছরের মেয়েও আছে। বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনার পরই আইনজীবীর সঙ্গে দেখা করেন দীপক। তখনই বিভিন্ন তথ্য সংগ্রহের সময় দীপক জানতে পারেন, তাঁর কুড়ি বছরের বিবাহিতা স্ত্রী শিবানী তোমার তাঁকে বিয়ের আগে কার্যত তাঁর আগের পক্ষের স্বামীর থেকে বিচ্ছেদই নেননি। এরফলে দীপকের সঙ্গে শিবানীর বিয়েটি কার্যত আইনি স্বীকৃতিই পাচ্ছে না। প্রসঙ্গত, বিবাহবহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহের বশে শিবানী দীপককে বাড়ি থেকে বের করে দিয়ে ভরণপোষণ বাবদ টাকা দাবি করেন। তখনই আইনজীবীর পরামর্শ নিতে গিয়ে এই কঠিন সত্যটি দীপকের সামনে আসে। আপাতত দীপক তাঁর স্ত্রীর বিরুদ্ধে  পাল্টা মামলা করেছেন। এখন মামলাটির শুনানি চলছে বান্দ্রা পারিবারিক আদালতে। এদিকে দীপকের এক ঘনিষ্ঠ বন্ধু সূত্রে খবর, যেহেতু এই বিয়েটিই আইনসম্মত নয়, সেখানে শিবানীকে ভরণপোষণ দেবেন কেন অভিনেতা-পরিচালক। এছাড়া তাঁদের মেয়ে সামারা, সেও নাবালিকা নন, প্রাপ্তবয়স্ক। সেই হিসেবে তাঁরও ভরণপোষণ বাবদ কোনও টাকা পাওয়া উচিত্ নয়। তবে বাবা-মেয়ের সম্পর্কের প্রশ্নে, সেই ঘনিষ্ঠ বন্ধুর দাবি, তাঁদের সম্পর্ক ভাল হলেও, মায়ের ঘনিষ্ঠই সামারা। ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘খিলাড়ি’, ‘আশিকি’, ‘কভি হাঁ কভি না’, ‘পহেলা নেশা’, ‘গুলাম’, ‘বাদশা’, ‘বাস্তব:দ্য রিয়েলিটি’’, ‘অনজাম’-এর মতো হিট ছবি বক্স অফিসকে উপহার দেওয়া অভিনেতা, আজ নিজের জীবনেরই এই অদ্ভুত ‘অনজামে’ কার্যত স্তম্ভিত হয়ে গেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget