এক্সপ্লোর

অসহনীয় পিঠের যন্ত্রণা, দীপিকাকে তিন থেকে চার মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ ডাক্তারের

মুম্বই:  দীপিকা পাড়ুকোন যিনি গত একবছরে একমুহূর্তের জন্যে ছুটি না নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছেন, সম্প্রতি পিঠের যন্ত্রণায় কাবু হয়েছেন। জানা গিয়েছে তাঁর যন্ত্রণা এতটাই অসহনীয় যে ডাক্তার তাঁকে তিন থেকে চার মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, পদ্মাবতের শ্যুট চলাকালে এই যন্ত্রণা কয়েকগুণ বেড়ে যায়। সেই যন্ত্রণাই যতদিন এগিয়েছে ততটা অসহনীয় হয়েছে। ব্যস্ত শিডিউল, ভয়ানক চাপ, শেষপর্যন্ত প্রভাব ফেলেছে দীপিকার শরীরের ওপর। এখন যন্ত্রণা মুক্তির জন্যে একটি ব্যাক স্ট্র্যাপও পরছেন দীপিকা। এই ব্যাক স্ট্র্যাপটি দীপিকাকে প্রতিদিনই পরতে হবে, সে তিনি যে পোশাকই পরুন, যে কাজই করুন।  এমনকি বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি যেখানে একজন মহিলা ডনের চরিত্রে রয়েছেন দীপিকা, সেটার শ্যুটিংও পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে ওই ছবিতেই দীপিকার সহঅভিনেতা ইরফান খানের শরীরও ভাল যাচ্ছে না। তাই তিনিও আপতত শ্যুটিং বন্ধ রেখেছেন। তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলে গতকাল টুইট করেন। সেই খবরে তিনি নিজেও চমকে গিয়েছেন বলে মন্তব্য করেন ইরফান। আগামী দশদিনের মধ্যে তিনিও তাঁর রোগ সম্পর্কে সকলকে খোলাখুলিই জানিয়ে দেবেন বলেও মন্তব্য করেন। প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ তাঁর এই ছবিটি এস.হুসেন জাইদির মাফিয়া কুইনস অফ মুম্বই-এর থেকে অনুপ্রারণিত হয়ে তৈরি করছেন। ছবিতে স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে দীপিকাকে। গত দুবছরে যতগুলো চিত্রনাট্য দীপিকা শুনেছেন, এই ছবির চিত্রনাট্যই তাঁর সবচেয়ে ভাল লেগেছিল। আপাতত ছবির দুই অভিনেতা-অভিনেত্রীরই দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। যাতে তাঁরা খুব তাড়াতাড়ি শ্যুটিং ফ্লোরে ফিরতে পারেন।

সেরা শিরোনাম

C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু

ভিডিও

Bageshwar Baba Vegetarian Call | বিজেপি কবে বুঝবে বাঙালিকে? কী বললেন Biswanath Chakraborty?
Bageshwar Baba Vegetarian Call |
Bageshwar's Vegetarian Call | আমিষ খাবার, মাছ-মাংস
Bageshwar Baba Vegetarian Call | কোটি-কোটি বাঙালির অনুভূতিতে যিনি আঘাত দিলেন,তাঁর বিরুদ্ধে কোনও আইনি-ব্যবস্থা হবে না?
Bageshwar Baba Vegetarian Call |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Rahu Gochar : একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
একটা ভুলেই সর্বনাশ, টাকা-পয়সা যেতে পারে জলে, বছরশেষে ৩ রাশির জীবনে রাহুর নজর
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
টানা ২৪ ঘণ্টা তল্লাশি, ED নজরে নাদিমুল হক, কী পাওয়া গেল তৃণমূল সাংসদের অফিস থেকে?
Bageshwar Baba: আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
আমিষ 'নোংরা' খাবার ? দুর্গাপুজোয় বাঙালিকে খাবার নিয়ে পাঠ বাগেশ্বর বাবার, এবার পুজো নিয়ে মুখ খুললেন নন্দিনী ভৌমিক
Annapurna Yojana : 'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
'একটা বার্তা আছে, কাজের কথা', অন্নপূর্ণা যোজনার টাকা নবান্ন থেকে জরুরি পরামর্শ মুখ্যমন্ত্রীর
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Embed widget