এক্সপ্লোর

Deepika Padukone: 'ছবির সেটে থাকুক মনোবিদ', মানসিক স্বাস্থ্য নিয়ে ফের সওয়াল দীপিকার

Deepika Padukone News: 'ওম শান্তি ওম' ছবির হাত ধরে বলিউডে তাঁর সফর শুরু। শাহরুখ খানের বিপরীতে প্রথম অভিনয়। তারপরে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

কলকাতা: তিনি চিরকালই মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেন। বিভিন্ন সময়ে তিনি যে মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই কথা বলতে কখনও দ্বিধা করেননি তিনি। বারে বারেই বলেছেন, তিনি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। আর এবার, ছবির সেটেও যাতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত থাকে, সেই পক্ষে সওয়াল করলেন, অভিনেত্রী দিপীকা পাড়ুকোন (Deepika Padukone)। তাঁর মতে, যদি ছবির সেটে কোনও চিকিৎসক উপস্থিত থাকতে পারেন, তাহলে কেন মনোবিদ উপস্থিত থাকবে না। যে কোনও শিল্পীর যাতে সমস্যা হলে তিনি মনোবিদের কাছে আসছে পারেন, সেটাই নিশ্চিত করতে চেয়েছেন দিপীকা। 

'ওম শান্তি ওম' ছবির হাত ধরে বলিউডে তাঁর সফর শুরু। শাহরুখ খানের বিপরীতে প্রথম অভিনয়। তারপরে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ছবির অফার এসেছে তাঁর কাছে। ছবি সাফল্যের শিখর ছুঁয়েছে। তবে একটা সময়ে তিনি অবসাদে ডুবে গিয়েছিলেন। বলিউডে প্রেম আর সেই প্রেমের বিচ্ছেদের পরে অবসাদে চলে গিয়েছিলেন দীপিকা। সেই সময়ে দীপিকা অবসাদে চলে গিয়েছিলেন। সেই সময়ে নাকি তাঁকে বাঁচিয়েছিলেন তাঁর মা। দীপিকা বলেছিলেন, ঘুমের মধ্যে তাঁর অজানা আতঙ্ক কাজ করত। তিনি ঘুম থেকে উঠতে চাইতেন না। মনে হত ঘুমিয়ে থাকলেই জীবনের সমস্ত সমস্যা থেকে পালানো সম্ভব। তিনি মাকে প্রেম সংক্রান্ত, সমাজ সংক্রান্ত নানা প্রশ্ন করতেন যার কোনও উত্তর থাকত না তাঁর মায়ের কাছে। সেই সময়ে দীপিকার মা বুঝতে পেরেছিলেন, তাঁকে অবসাদ গ্রাস করেছে। মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ে কমে গিয়েছিল দীপিকার ছবির কাজও। একের পর এক কাজ তাঁর হাত থেকে চলে যেতে থাকে। তবে সেই সময় কাটিয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছিলেন দীপিকা। আবার তিনি একের পর এক হিট ছবি দিতে শুরু করেন। 

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগে একটা কাজ করতে চান। তিনি প্রত্যেক সময়ে ছবির সেটে একজন মনোবিদ রাখতে চান। যাতে যে কোনও অভিনেতা অভিনেত্রী বা অন্য কোনও ক্রু মেম্বার সমস্যায় পড়লে তাঁর সঙ্গে এসে কথা বলতে পারেন। দীপিকা ব্যক্তিগত উদ্যোগেই এই কাজ করতে চান বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন: Ram Charan: অল্লু অর্জুনের পরে রামচরণ, ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হল তারকার দুই অনুরাগীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget