এক্সপ্লোর

পদ্মাবতী বিতর্ক: হুমকির জেরে দীপিকাকে বিশেষ নিরাপত্তা দিল মুম্বই পুলিশ

মুম্বই: রাজপুত কার্ণি সেনা তাঁর নাক কেটে নেওয়ার হুমকি দেওয়ার পর দীপিকা পাড়ুকোনকে বিশেষ নিরাপত্তা দিল মুম্বই পুলিশ। তাঁর বাড়ি ও অফিস- দুজায়গাতেই পুলিশ তাঁকে নিরাপত্তা দেবে। সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী ছবিতে দীপিকা রানি পদ্মিনীর ভূমিকায় রয়েছেন। কিন্তু রাজপুত কার্ণি সেনা সহ বেশ কয়েকটি সংগঠন জানিয়ে দিয়েছে, তারা ছবিটি মুক্তি পেতে দেবে না। পদ্মাবতীতে ঐতিহাসিক বিকৃতি ঘটেছে বলে তাদের অভিযোগ। এই প্রেক্ষিতে দীপিকা এই সংগঠনগুলির কড়া সমালোচনা করেন, এই আন্দোলনের জেরে ভারত পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এরপরেই কার্ণি সেনা মন্তব্য করে, রাজপুতরা কখনও মহিলাদের গায়ে হাত তোলেন না কিন্তু দরকারে লক্ষ্মণ শূর্পনখার সঙ্গে যা করেছিলেন, তা দীপিকার সঙ্গে করতে পিছপা হবে না তারা। ১ ডিসেম্বর ছবি মুক্তির দিন তারা দেশজুড়ে বনধও ডেকেছে। এই হুমকির জেরেই মুম্বই পুলিশ দীপিকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করেছে। কার্ণি সেনা আরও জানিয়েছে, আজকের মধ্যে রাজস্থানে পদ্মাবতী নিষিদ্ধ না করলে পদ্মিনীর চিতোর দুর্গে পর্যটকদের ঢুকতে দেবে না তারা। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে অবশ্য এখনও এই বিতর্কে মুখ খোলেননি। যদিও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী টুইট করে বলেছেন, পদ্মাবতীর সম্মানের কথা যখন বলা হচ্ছে, তখন প্রত্যেক মহিলাকে সম্মান করাও আমাদের নৈতিক কর্তব্য। কোনও অভিনেত্রীকে অসম্মান করা অনুচিত ও অনৈতিক। [embed]https://twitter.com/umasribharti/status/931083684526116864[/embed] [embed]https://twitter.com/umasribharti/status/931083847927783424[/embed]

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget