এক্সপ্লোর

Deepika Padukone: দেবীপক্ষে এ কোন দীপিকা! রোহিত আলাপ করালেন তাঁর 'লেডি সিংঘম'-এর সঙ্গে

Lady Singham: গতবছর তাঁর 'সার্কাস' ছবির প্রচারের সময় রোহিত শেট্টি বলেছিলেন, তিনি তাঁর আগামী ছবি 'সিংঘম এগেন'-এ একজন মহিলাকেই মুখ্য চরিত্রে হিসেবে রাখবেন

কলকাতা:  ছবিটা প্রথমে চোখে পড়তেই একটা সংলাপ হঠাৎ করেই মনে পড়ে। 'একই অঙ্গে কত রূপ'। নায়ক বা নায়িকাদের ক্ষেত্রে সাধারণত সেটাই হয়ে থাকে। তিনি যে অ্যাকশন ফিল্মে অভিনয় করতে পারেন, তা দেখিয়ে দিয়েছে 'পাঠান' (Pathan)। তবে বাজিরাও-এর মস্তানি, আর এই শক্তি শেট্টিকে পাশাপাশি রাখলে একবার অবাক তো হতে হয় বটেই! 

ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় রোহিত শেট্টির (Rohit Shetty)-র পোস্ট করা ছবিটা যেন কার্যত তোলপাড় ফেলে দিল। পরিচালক আলাপ করিয়ে দিলেন তাঁর কপ ইউনিভার্সের নতুন সদস্যের সঙ্গে। শক্তি শেট্টি (Shakti Shetty)। আগুনের মধ্যে হাতে আগ্নেয়াস্ত্র ধরে যিনি বসে রয়েছেন, তিনি আর কেউ নন, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 

গতবছর তাঁর 'সার্কাস' ছবির প্রচারের সময় রোহিত শেট্টি বলেছিলেন, তিনি তাঁর আগামী ছবি 'সিংঘম এগেন'-এ একজন মহিলাকেই মুখ্য চরিত্রে হিসেবে রাখবেন। সেই কথা মতো, ছবিতে কপ ইউনিভার্সে নতুন সংযোজন দীপিকা পাড়ুকোন। 

সোশ্যাল মিডিয়ায় দীপিকার ছবি পোস্ট করে রোহিত শেট্টি লিখেছেন, ‘নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে নিষ্ঠুর এবং নৃশংস অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি, আমার লেডি সিংহম।’ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখেছেন, 'লেডি সিংঘমের সঙ্গে আলাপ করে নিন।'

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের ছবি পোস্ট করে রণবীর সিংহ (Ranveer Singh) লিখেছেন, 'আলি রে আলি.. লেডি সিংঘম আলি। কপ ইউনিভার্সে হাজির শক্তি শেট্টি।' দীপিকার কাজ নিয়ে যে রণবীর চিরকালই গর্বিত, সে কথা দ্ব্যর্থহীন ভাষায় বারে বারেই স্বীকার করেছেন অভিনেতা। নিজের প্রোফাইলে তিনি দীপিকার এই লুকও পিন করে রেখেছেন। 

তবে এটি কেবল প্রথম লুক। সিনেমা সংক্রান্ত অন্য কোনও খবর এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি রোহিত শেট্টি। কবে এই ছবির শ্যুটিং শুরু হবে তাও জানা যায়নি। তবে লুক দেখে বোঝা যাচ্ছে, দীপিকাকে যথেষ্ট অ্যাকশন করতে দেখা যাবে এই ছবিতে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Shetty (@itsrohitshetty)

আরও পড়ুন: Victor Banerjee Birthday: 'ঘুগনি পাঁউরুটি, উপরে পেঁয়াজ-লঙ্কা ছড়ানো'- জলখাবারে এটাই প্রিয় ভিক্টরের, জানালেন শিবপ্রসাদ

 

 

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget