এক্সপ্লোর

Deepika-Ranveer: আলিয়া নাকি দীপিকা? রণবীরের সঙ্গে 'হোয়াট ঝুমকা'-য় কার নাচ মন কাড়ল নেটদুনিয়ায়?

Deepika-Ranveer-Alia: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রণবীর। গাড়ির মধ্যে বসে 'হোয়াট ঝুমকা' গানে নাচ করছেন রণবীর, আর তার পাশে বসেই, আলিয়ার নাচের স্টেপ নকল করে নাচ করছেন দীপিকাও!

কলকাতা: সিনেমার পর্দায় সদ্য মুক্তি পেয়েছে কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। আর সেই ছবিরই গান 'হোয়াট ঝুমকা' (What Jhumka) ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে অনুরাগীদের মধ্যে। বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় রিলে দিব্য বেজে চলেছে 'হোয়াট ঝুমকা'। কিন্তু এই গানের মোহ এমনই, যে সেটা এড়াতে পারলেন না স্বয়ং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-ও! স্বামী রণবীর সিংহের (Ranveer Singh)-এর নতুন ছবির গানে নেচে উঠলেন 'মস্তানি'-ও!

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রণবীর। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসে 'হোয়াট ঝুমকা' গানে নাচ করছেন রণবীর, আর তার পাশে বসেই, আলিয়ার নাচের স্টেপ নকল করে নাচ করছেন দীপিকাও! রণবীরের পরণে কালো হুডি আর দীপিকা পরেছিলেন জিন্সের জ্যাকেট। তবে গাড়ির মধ্যে বসে কেবল হাতের মুদ্রাই করতে পারলেন দীপিকা। তাতেই মন কাড়লেন নেটিজেনদের!

আলিয়া ভট্ট (Alia Bhatt) অর্থাৎ পর্দার 'রানি' রণবীরের শেয়ার করা সেই ভিডিও দেখে কমেন্টবক্সে ভালবাসা পাঠিয়েছেন। নাচের পরে সংলাপও বলেছেন দীপিকা ও রণবীর। আর তারপরেই দুজনে ফেটে পড়েছেন হাসিতে। সোশ্যাল মিডিয়ায় সবাই এই ভিডিওর প্রশংসা করেছেন। তারমধ্যে ঝলমল করছে আলিয়ার নাম। অন্যান্য নেটিজেনরাও প্রশংসা করেছেন দীপিকার নাচের। 

১ দিনে মোটামুটি ভালই ব্যবসা করেছিল এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেপ্রেমীদের বেশ মনেও ধরেছে ছবিটি। মানুষের মুখে মুখেও শোনা যাচ্ছে ছবির প্রশংসা। আশা করা হচ্ছে আগামীদিনেও ভালই ব্য়বসা করবে এই ছবি। এই ছবিতে রণবীর (Ranveer Singh) ও আলিয়ার (Alia Bhatt) সঙ্গে দেখা গেছে ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Jaya Bacchan), শাবানা আজমি (Shabana Azmi), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) ও টোটা রায়চৌধুরীকে (Tota Roy Chowdhury)। 

রোম্যান্টিক ড্রামা এই ছবিতে দর্শকের নজর কেড়েছে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য। ছবিতে শাবানা আজমির চরিত্রের জন্য ধর্মেন্দ্রকে গাইতে শোনা যায়, 'অভি না যাও ছোড় কর'। এবং তাঁদের পুনর্মিলন হয় চুম্বনের দৃশ্যে।  সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ধর্মেন্দ্র এই দৃশ্য সম্পর্কে মুখ খোলেন। বলেন, 'আমি শুনছি যে শাবানা এবং আমি নাকি চুম্বনের দৃশ্য দিয়ে দর্শককে চমকে দিয়েছি, এবং একইসঙ্গে তাঁরা সেই দৃশ্যের প্রশংসাও করছেন। আমার মনে দর্শক এটা আশা করেননি এবং দৃশ্যটা খুবই আচমকা এসেছে তাঁদের চোখের সামনে সেই কারণেই এতটা প্রভাব ফেলতে পেরেছে। শেষ আমি পর্দায় চুম্বনের দৃশ্য করেছিলেন 'লাইফ ইন এ মেট্রো' ছবিতে নাফিসা আলির সঙ্গে এবং সেই সময়েও দর্শক প্রশংসা করেছিলেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

আরও পড়ুন: Rocky Aur Rani Kii Prem Kahaani: রকি আর রানির প্রেম কাহিনিতে নজর কাড়ল ধর্মেন্দ্র-শাবানার চুম্বনের দৃশ্য, অভিজ্ঞতা জানালেন অভিনেতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget