এক্সপ্লোর

'Projapati' Success: সাফল্যের ২৫ দিন, কেক কেটে সেলিব্রেশন টিম 'প্রজাপতি'র

'Projapati': যদিও এই উদযাপনেও প্রজাপতি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষ করতে ছাড়েননি মিঠুন। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

কলকাতা: ছবি মুক্তির পর থেকেই জড়িয়েছে বিতর্কে (Controversy)। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও (Political Tussle)। ছবির মুখ্য দুই চরিত্র আবার দুই বিরোধী দলের কর্মী। তা সত্ত্বেও নিখাদ মনোরঞ্জনের নিরিখে মানুষের মন জয় করে চলেছে 'প্রজাপতি' (Projapati)। উদযাপন করা হল ধুমধাম করে।

'প্রজাপতি'র ২৫ দিন পূর্তি

সোমবার মহাসমারোহে উদযাপন করা হল 'প্রজাপতি'র ২৫ দিনের সাফল্য। হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। কাটা হল কেক। একে অপরকে খাইয়ে দিলেন ছবির দুই মুখ্য অভিনেতা দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করলেন সেই ছবি। ক্যাপশনে লিখলেন, 'প্রজাপতিকে সফল করে তোলার জন্য সকলকে ধন্যবাদ। সবসময়ের মতো এবারও আমার এবং আমার টিমের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। হাউজফুল চলতে থাকুক!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তৃণমূলের সাংসদ অভিনেতা দেব, অন্যদিকে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু সিনেমা তো শিল্পের এক রূপ, সেখানে আবার কীসের রাজনীতি! রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ নন্দনে 'প্রজাপতি' মুক্তি না পাওয়ায় যখন রাজনৈতিক তরজা তুঙ্গে তখন এই বার্তাই যেন বারবার ফিরে এসেছে দেব ও মিঠুনের কথায়।

যদিও এই উদযাপনেও প্রজাপতি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষ করতে ছাড়েননি মিঠুন। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে কটাক্ষ করেই মিঠুন বলেন, ''আজকে আনন্দের দিন, গঙ্গারামদের নিয়ে কিছু বলব না। সময় নষ্ট করব না। গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে। এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।' অন্যদিকে, বিতর্ক প্রসঙ্গে দেবের সহজ প্রতিক্রিয়া, 'মানুষ হইহই করে ছবিটা দেখছে। এর চেয়ে বড় জবাব আর হয় না।'

আরও পড়ুন: Jaya Bachchan: 'চাকরি থেকে বের করে দেওয়া উচিত', রেগে গেলেন জয়া বচ্চন

প্রসঙ্গত, এই ছবি মুক্তি পেয়েছে গত ২৩ ডিসেম্বর ২০২২। প্রথম রবিবার ২৫ ডিসেম্বর, দ্বিতীয় রবিবার ১ জানুয়ারি। উৎসবের মরসুমে এমনিতেই সিনেপ্রেমীরা হলমুখী হয়েছিলেন। তার ওপর ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তী জুটি থাকায় তা যেন হলে ভিড় বাড়িয়ে দিয়েছে। সঙ্গে আবার মিঠুন ও মমতা শঙ্করের রসায়ন, তাও এত বছর পর। ছবি যে দর্শকের মন জয় করতে পেরেছে তার বড় প্রমাণ ১ জানুয়ারির বক্স অফিস কালেকশন। এদিন, 'প্রজাপতি' বাংলা ছবির ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ দর্শক প্রেক্ষাগৃহে টানে। ওই একদিনেই 'প্রজাপতি' ১ কোটি টাকারও বেশি আয় করে। প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদ জানানো হয় সেদিন।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget