এক্সপ্লোর

Dev on New Film: এলাকার ভোট শেষ, পুজোর 'প্রস্তুতি' শুরু করলেন দেব!

Dev on New Film: টেক্কা'-র শ্যুটিং ব়্যাপ-আপের ছবি এর আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন দেব। তবে এখনও একদিনের শ্যুটিং বাকি রয়েছে তাঁর

কলকাতা: তিনি একদিকে যেমন বিধায়ক, অন্যদিকে অভিনেতা, প্রযোজকও। আর তাই, ভোট মিটতেই ফেল সিনেমার দুনিয়ায় মন তাঁর। তিনি 'দেব' (Dev)। গোটা বছরই রুপোলি পর্দা আর রাজনীতির ময়দানের মধ্যে ব্যালেন্স করে চলেন তিনি। আর এবারও, গত কয়েকমাস তিনি ব্যস্ত ছিলেন ভোটের প্রচার, নির্বাচনের অন্যান্য ব্যস্ততা নিয়ে। আর ঘাটালের ভোট মিটতেই, ফের সিনেমার দুনিয়ায় 'সুপারস্টার'।

আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দুইই তাঁর নতুন ছবি 'টেক্কা' (Tekka)-র লুকের। মুখে এলোমেলো দাড়ি, উস্কোখুস্কো চুল, চোখে প্রশ্নসূচক দৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এবার পুজোয় আমরা আসছি।' এর আগেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালিত এই ছবির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, পুজোর সময় মুক্তি পাবে এই ছবি। 

'টেক্কা'-র শ্যুটিং ব়্যাপ-আপের ছবি এর আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন দেব। তবে এখনও একদিনের শ্যুটিং বাকি রয়েছে তাঁর। আর সেই কাজও তিনি মিটিয়ে ফেলবেন খুব তাড়াতাড়িই। ভোটের দিনটা নিজের কেন্দ্রেই ছিলেন দেব। এর আগে, প্রচারের কাজে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। তবে সেই কাজ মিটিয়ে কলকাতায় ফিরে এসেছেন তিনি। খুব তাড়াতাড়ি শ্যুটিং শেষ করে শুরু হয়ে যাবে পোস্ট-প্রোডাকশনের কাজ। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও রয়েছে দেবের কাঁধে। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। 

'জুলফিকর'-এর পরে, দীর্ঘ কয়েক বছর পরে সৃজিতের পরিচালনায় কাজ করছেন দেব। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও (Swastika Mukherjee)। এর আগে এই ছবি সম্পর্কে এবিপি লাইভকে (ABP Live) রুক্মিণী বলেছিলেন, এই প্রথম সৃজিতের সঙ্গে কাজ করছেন তিনি। সৃজিতের ছবির চিত্রনাট্য পড়ার পরেই ছবিটির জন্য রাজি হন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget