এক্সপ্লোর

Dev: দেবের 'প্রধান প্রায়োরিটি' এখন কী? প্রস্তুতির ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Dev Social Media Post: সম্প্রতি শেষ করেছেন 'বাঘা যতীন' ছবির কাজ। তার আগে শেষ করেছেন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির কাজ। এবার তিনি ব্যস্ত 'প্রধান' ছবি নিয়ে। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন।

কলকাতা: তিনি এখন বেজায় ব্যস্ত। একের পর এক ছবির কাজ (back to back)। বিশ্রামের সময় নেই। ব্যাক টু ব্যাক দুটো ছবির কাজ সেরে এবার মন দিয়েছেন পরের ছবিতে। তৈরি হচ্ছেন তার জন্য। তিনি বাংলা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা, দেব (Dev)। আপাতত তাঁর কাছে 'প্রধান' (Pradhan) আগামী ছবি। তার জন্য তৈরি হওয়ারই ছবি পোস্ট করলেন। 

পরের ছবির জন্য তৈরি হচ্ছেন দেব

সম্প্রতি শেষ করেছেন 'বাঘা যতীন' ছবির কাজ। তার আগে শেষ করেছেন 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির কাজ। এবার তিনি ব্যস্ত 'প্রধান' ছবি নিয়ে। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন। প্রথমেই তার জন্য শারীরিকভাবে ঠিক হতে হবে। সেই কাজই করছেন তিনি।

বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। এদিন একটি ছবি পোস্ট করলেন দেব। একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হবে কাপিং থেরাপি করাচ্ছেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 

এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'নো পেইন নো গেইন... আমার আগামী ছবির জন্য তৈরি হচ্ছি... 'প্রধান' প্রাওরিটি।' এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে সৌমিতৃষাকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Tomato Price Hike: টমেটোর আকাশছোঁয়া দাম! নাজেহাল হয়ে কী উপায় বের করলেন সুনীল শেট্টি?

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টার। মাথায় পাগড়ি, লম্বা দাড়িতে দেবকে এক ঝলকে চেনাই যায় না। এই পোস্টার রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি, দেশজুড়ে বাংলা ও হিন্দিতে। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। প্রকাশ্যে এসেছে ছবির প্রি-টিজার। সেটি পোস্ট করে দেব লিখেছিলেন, 'আমাদের কোনও টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই, শুধু একটা আবদার আছে... যদি ভাল লাগে তাহলে অবশ্যই জানাবেন আর নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, 'ব্যোমকেশের পুরো টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের খুব ভাল লাগবে।' জানানো হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে টিজার, তবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এছাড়াও দেব আরও একটি নতুন ছবির ঘোষণা করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার জুটি বাঁধবেন দেব ও রুক্মিণী মৈত্র। বলাই বাহুল্য এখন একের পর এক বড় বড় প্রজেক্ট নিয়ে বেজায় ব্যস্ত দেব। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget