এক্সপ্লোর

Dev on Dasham Avtaar: সৃজিতের 'দশম অবতার'-এর মুখোমুখি দেবের 'বাঘাযতীন', অনুরাগীরা কটাক্ষ করতেই অবাক করা পদক্ষেপ নায়কের

Actor Dev on Srijit's Dasham Avtaar: সোশ্যাল মিডিয়ায় একদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দেবের একটি ছবি, অন্যদিকে দশম অবতার-এর গোটা টিমের ছবি। অনুরাগীরা লিখেছেন, 'একদিকে গোটা ইন্ডাস্ট্রি, অন্যদিকে দেব একা।'

কলকাতা: 'দশম অবতার' (Dasham Avtaar) ছবির ঘোষণা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে নিয়ে তুলনা শুরু করেছিলেন দেবের অনুরাগীরা। পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবির ঘোষণা করেছেন সদ্যই। ২১ জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গিয়েছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। আর এই ছবির কাস্টিংয়ে প্রকাশ্যে আসতেই, দেব-এর অনুরাগীদের তৈরি বিভিন্ন ফ্যানপেজ থেকে শুরু হয়েছে তুলনা

সোশ্যাল মিডিয়ায় একদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দেবের একটি ছবি, অন্যদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দশম অবতার-এর গোটা টিমের ছবি। অনুরাগীরা লিখেছেন, 'একদিকে গোটা ইন্ডাস্ট্রি, অন্যদিকে দেব একা।' অনেকে আবার সরাসরি তুলনা করে লিখেছেন, দেব-দাকে হারানোর জন্য গোটা ইন্ডাস্ট্রি এক হয়েছে।' প্রসঙ্গত, ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ব্যোমকেশের এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে দেব ও রুক্মিণীকে। পুজোতেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'বাঘাযতীন'। অর্থাৎ বাঘাযতীন আর দশম অবতার মুক্তি পাবে এক সময়ে।

তবে, অনুরাগীরা যতই তুলনা করুন না কেন, স্বভাবচিত বন্ধুতার পথেই হেঁটেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় দশম অবতারের গোটা টিমের ছবি শেয়ার করে নিয়েছেন দেব নিজেই। তিনি লিখেছেন, 'পুরো ইন্ডাস্ট্রি! নিশ্চয়ই খুব বড় কিছু আসছে। হতেই হবে। ভীষণভাবে অপেক্ষা করছি। সব্বাই আমার খুব প্রিয়।'

 

কেবল নিজের নয়, চিরকালই সমস্ত বাংলা ছবিকে নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো দেবের স্বভাব। এমনকি নিজের ছবির সঙ্গে, একইসঙ্গে অন্য বাংলা ছবি মুক্তি পেলেও দেব সবসময় বার্তা দেন দুটি ছবিই দেখার জন্য। তাঁর ব্যোমকেশ ছবির প্রচারের সময়ও দেবের মুখে শোনা গিয়েছে 'চিনি ২'- ছবির কথাও। একাধিকবার তিনি বলেছেন, যে কোনও বাংলা ছবি দেখলে লাভ আমাদেরই। ইন্ডাস্ট্রিটা তো খুব ছোটো। মানুষ হলমুখী হচ্ছেন এটাই তো বড় বিষয়।

আরও পড়ুন: Satyam on New Film: জিৎ-রুক্মিণীর 'বুমেরাং' থেকে সরলেন সত্যম, নেপথ্যে বিতর্ক না অন্য কারণ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollywood News: টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
টলিউডে শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং, লোকেশন শুনলে চমকে যাবেন!
Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget