এক্সপ্লোর

Satyam on New Film: জিৎ-রুক্মিণীর 'বুমেরাং' থেকে সরলেন সত্যম, নেপথ্যে বিতর্ক না অন্য কারণ?

Satyam on New Film: সত্যম জানিয়েছেন, তাঁর জায়গায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস (Sourav Das)-কে

কলকাতা: নতুন ছবি 'বুমেরাং' থেকে সরলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya)। সোশ্যাল মিডিয়ায় আজ নিজেই এই খবর জানিয়েছেন অভিনেতা। তবে কোনও বিতর্ক নয়, শারিরীক অসুস্থতার কারণেই নতুন ছবি থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ সত্যম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। 

সত্যম লিখেছেন, 'দীর্ঘ চোখের সমস্যার জন্য নতুন ছবি বুমেরাং থেকে আমি সরে আসছি। এটা আমার, পরিচালক ও প্রযোজকের যৌথ সিদ্ধান্ত। ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলীকে আমার শুভেচ্ছা 'বুমেরাং'-কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য়। ওঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ যে ওঁরা আমার জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু আমার চোখটা মোটেই তাড়াতাড়ি সারছিল না। শুধু তাই নয়, আমার থেকে অন্যদের সংক্রমণ ছড়াবার সম্ভাবনাও ছিল। সবদিক ভেবে আমি ছবিটা থেকে নিজেকে সরিয়ে নিলাম। '

এখানেই শেষ নয়, সত্যম জানিয়েছেন, তাঁর জায়গায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস (Sourav Das)-কে। তাকেও নতুন চরিত্র ও ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন সত্যম। এই ছবিতে দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বাঁধার কথা ছিল সত্যমের। সেই চরিত্রে সৌরভকে দেখা যাবে। সৌরভের সঙ্গেই জুটি বাঁধছেন দেবচন্দ্রিমা।

এই ছবিতে জিৎ-এর সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে মজার মোড়কে। জিৎ ও রুক্মিণীর জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শকেরা। অন্যদিকে, দেবচন্দ্রিমা ও সৌরভের জুটি নিয়েও সমান আগ্রহ থাকবে। 

প্রসঙ্গত, সামনেই জোড়া ছবি মুক্তি পাবে সত্যমের। বিরসা দাশগুপ্তের (Birsa Dashgupta)-র ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সত্যমকে। অন্যদিকে রক্তবীজ ছবিতেও দেখা যাবে সত্যমকে। পরিচালক অভিনন্দন দত্তের (Abhinandan Dutta) হাত ধরে এবার ওয়েব সিরিজে দেখা যাবে সত্যম ভট্টাচার্য ও দেবরাজ ভট্টাচার্যকে। ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম ৮'-এর হয়ে এই সিরিজ তৈরি হয়েছে।এই সিরিজের গল্প মূলত 'মৃত্যু রহস্য' কেন্দ্রিক। সিরিজে সত্যম ও দেবরাজ ছাড়াও অভিনয় করেছেন, ঈশানী সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, আরিয়ুন ঘোষ প্রমুখরা। সিরিজের শ্যুটিং হয়েছে লোলেগাঁওয়ের কাছে কাফের গাঁও বলে একটি জায়গায়। মার্ডার মিস্ট্রি ঘরানার এই সিরিজের ওয়ার্কিং টাইটেল 'ডেথ অফ এ উইম্যান' (Death Of A Woman)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satyam Bhattacharya (@satyatyam)

আরও পড়ুন: 'Project K': প্রভাস-দীপিকার 'প্রজেক্ট কে'র নাম বদলে এখন 'কলকি ২৮৯৮ এডি', প্রকাশ্যে টিজার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget