এক্সপ্লোর

Kaushambi on Adrit: 'তুমি আমায় ভালবেসেছো...' প্রথম পুজোয় আদৃতকে আদুরে বার্তা কৌশাম্বীর

Kaushambi Chakraborty News: মিঠাই' ধারাবাহিক থেকেই তাঁদের প্রেমের শুরু। অবশেষে সেই প্রেমের সম্পর্ক বিবাহের সাত পাকে পরিণতি পেয়েছে

কলকাতা: পুজোয় বিশেষ ফটোশ্যুট সেরেছেন তিনি। আর বিয়ের পরে প্রথম পুজোয় তাঁর কাছেই রয়েছেন আদৃত রায় (Adrit Roy)। আর সোশ্যাল মিডিয়ায় পুজোর মুখেই মিষ্টি ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। কয়েক মাস আগেই দীর্ঘদিনের বন্ধু আদৃত রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় আদৃতের সঙ্গেই মিষ্টি দুটি ছবি ভাগ করে নিয়েছেন কৌশাম্বি। লিখেছেন, 'আমার সবচেয়ে ভাল তুমি আমায় ভালবেসেছো এবং সবচেয়ে খারাপ সময়ে আমায় উজ্জীবিত করেছো তোমার কথা দিয়ে। তোমায় ভালবাসি।'তিনি ছবি সৌজন্য দিয়েছেন তন্বীকে। তন্বী কৌশাম্বির বন্ধু ও নিজেও অভিনেত্রী। 

'মিঠাই' ধারাবাহিক থেকেই তাঁদের প্রেমের শুরু। অবশেষে সেই প্রেমের সম্পর্ক বিবাহের সাত পাকে পরিণতি পেয়েছে। আপাতত এই শহরেই সংসার সাজিয়েছেন কৌশাম্বি আর আদৃত। তবে বিয়ের খুব অল্প সময়ের মধ্যেই কৌশাম্বির মা মারা যান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় খুবই নিষ্ক্রিয় হয়ে যান কৌশাম্বি। কেবল মাকে নিয়ে একটা লম্বা মনখারাপি পোস্ট করেছিলেন তিনি। সদ্য কৌশাম্বি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে অবশ্য স্পষ্ট নন আদৃত বা কৌশাম্বী কেউই। আলো-ছায়ায় দুজনেই যেন মুগ্ধ দুজনে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে অনেকেই কৌশাম্বী ও আদৃতের জুটিকে ভালবাসা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা বেশ জনপ্রিয় জুটি। 

কৌশাম্বির সঙ্গে প্রেম হওয়ার আগে গুঞ্জন ছিল আদৃত আর সৌমিতৃষার প্রেমের। অনেকেই জানতেন, 'মিঠাই' ধারাবাহিকের এই নায়ক-নায়িকা প্রেম করছেন। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। কৌশাম্বির সঙ্গেই সম্পর্কে জড়ান আদৃত। তারপরে বিয়ে। সেই বিয়েতে অবশ্য দেখা যায়নি সৌমিতৃষাকে। সেই নিয়েও গুঞ্জন  তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত গুঞ্জন এখন অতীত। আদৃতের সঙ্গেই ঘর বেঁধেছেন কৌশাম্বী। অন্যদিকে একটি ধারাবাহিকে অভিনয় করছেন কৌশাম্বী। আদৃতের এসভিএফ-এর সঙ্গে একটি ছবির কাজ চলছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaushambi Chakraborty (@kaushambi_chakraborty)

আরও পড়ুন: Bohurupi: পোশাক-রঙের দাম বাড়ছে, গ্রামে গিয়ে অপমানিত হতে হয় পদে পদে... সহজ নয় 'বহুরূপী' জীবন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget