এক্সপ্লোর

Dev on Rukmini Maitra: মহরত থেকে শ্যুটিং, সবসময় ছিল রুক্মিণী, ও প্রথম জেনেছিল 'ধূমকেতু' মুক্তি পাচ্ছে: দেব

Dev on Dhumketu: দেব বলছেন, 'রুক্মিণী প্রথম দিন থেকে এই ছবিটা নিয়ে ভীষণ গর্বিত । ও আজও ভীষণ গর্বিত'

কলকাতা: পাশাপাশি দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Shubhasree Ganguly) । সৌজন্যে 'ধূমকেতু' (Dhumketu) । ১০ বছর পুরনো একটা সিনেমা মুক্তির পরেই ম্যাজিক দেখাচ্ছে । প্রচুর মানুষ হল ভরাচ্ছেন সিনেমা দেখার জন্য । একটা সময়ে কেবল পর্দায় নয়, তাঁদের ব্যক্তিগত জীবনেও সম্পর্ক ছিল । একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন দেব আর শুভশ্রী । তবে সময় বদলে গিয়েছে । 'ধূমকেতু'-র পরে আর একসঙ্গে কাজ করেননি দেব শুভশ্রী । তাঁদের শেষ অভিনীত সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল ১০ বছর । অবশেষে মুক্তি পেয়েছে সেই 'ধূমকেতু' । ১০ বছর পুরনো সেই জুটিকে দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা । 

আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? দীর্ঘ ১২ বছর ধরে দেবের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি । বিয়ে করেননি বটে, কিন্তু তাঁদের প্রেমের কথা কারোও অজানা নেই । অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বিয়ে করেছেন । রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সুখের সংসার, রয়েছে দুই সন্তান ও । তবে দুই প্রাক্তনকে এক মঞ্চে আসতে দেখে কী বলছেন রুক্মিণী মৈত্র? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, এ নিয়ে মুখ খুললেন দেব স্বয়ং । দেব আর শুভশ্রী যেদিন শো করে বাড়ি ফিরলেন, সেদিন কী বলেছিলেন রুক্মিণী? 

দেব বলছেন, 'রুক্মিণী প্রথম দিন থেকে এই ছবিটা নিয়ে ভীষণ গর্বিত । ও আজও ভীষণ গর্বিত । আমরা যবে থেকে এই সিনেমাটার মহরত করেছি, তবে থেকে ও এই ছবিটার সঙ্গে রয়েছে । শ্যুটিংয়ের সময়ও ও গিয়েছিল । ও সব দেখেছে । যখন ও জানাল যে আমি ধূমকেতু মুক্তির চেষ্টা করছি, মুম্বই যাচ্ছি, ও বলেছিল.. 'হ্যাঁ এবার ছবিটা মুক্তির ব্যবস্থা করো । তুমি আর ঝামেলা কোরো না' । ও আমার পুরো লড়াইটা দেখেছে । কেন আমি ছবিটায় হ্যাঁ বলেছি, কেন প্রযোজনা সংস্থাটা দাঁড় করানোর চেষ্টা করছি.. একটা সময়ে পাগলের মতো চেষ্টা করেছি সিনেমাটাকে রিলিজ করার জন্য । আমার ভাল লাগা, আমার কষ্ট সব ও দেখেছে । যদি কেউ এই সিনেমাটা নিয়ে আমার আবেগটা বোঝে, কেউ যদি বোঝে ধূমকেতু আমার জন্য কী.. সেটা একমাত্র রুক্মিণী বলতে পারবে । ও একমাত্র জানে এই সিনেমাটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget