এক্সপ্লোর

Dev: ৪০ পেরিয়ে 'প্রাপ্তবয়স্ক' হলেন দেব, ফিরে দেখলেন তাঁর 'অগ্নিশপথ'

Dev News: সোশ্যাল মিডিয়ায় নিজের অভিনীত প্রথম ছবির পোস্টার শেয়ার করে আবেগপ্রবণ হলেন দেব

কলকাতা: 'হ্যালো সবাইকে.... অবশেষে আমি প্রাপ্তবয়স্ক হলাম....'। এই কথা যিনি লিখছেন, তাঁর বয়স তো ৪০ পেরিয়ে গিয়েছে। তাহলে? আসলে তাঁর বয়স নয়, পায়ে পায়ে টলিউডে তিনি পার করে দিলেন ১৮ বছর। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিনীত প্রথম ছবির পোস্টার শেয়ার করে আবেগপ্রবণ হলেন দেব (Dev)। 

সোশ্যাল মিডিয়ায় দেব শেয়ার করে নিয়েছেন 'অগ্নিশপথ' (Agni Sapath)-এর পোস্টার। সেই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'হ্যালো সবাইকে.. অবশেষে আমি প্রাপ্তবয়স্ক হলাম। ইন্ডাস্ট্রিতে পার করলাম ১৮ বছর। এত বছর ধরে আপনাদের ভালবাসা, স্নেহ, সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এটা প্রত্যেক বছর সম্ভব নয়, তবে এই বছর আমি আপনাদের জন্য একটা চমক এনেছি.. দেখুন তো...'

এর পরের পোস্টেই দেব জানিয়েছেন তাঁর নতুন ছবি নিয়ে নতুন খবর। সোশ্যাল মিডিয়ায় আজ দেবের নতুন ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। সেখানে দেব নেই, রয়েছেন যীশু। এর আগে, দেবের যে মোশন পোস্টার শেয়ার করা হয়েছিল, সেখানে তাঁর হাতে ছিল কুঠার। একই ধাঁচের পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে যীশুর ক্ষেত্রেও। তবে কুঠার নয়, যীশুর হাতে রয়েছে ঢোল। লম্বা চুল, ধুতি আর ফতুয়ায় তাঁর লুক এক্কেবারে অন্যরকম।

মোশন পোস্টারে লেখা হয়েছে একটি সংলাপ। সেটি হল, 'কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি'। এর সঙ্গে লেখা হয়েছে, প্রিয় যীশু সেনগুপ্তকে আমন্ত্রণ জানাই এই ছবিতে।' স্পষ্ট.. যে এই ছবিতে দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। সম্ভবত, যীশু সেনগুপ্তকে দেখা যাবে দেবের বন্ধুর চরিত্রে। প্রসঙ্গত, শোনা যাচ্ছে, এই ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করবেন ইধিকা পাল (Idhika Pal)। তবে এখনও তাঁর লুক প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। এই ছবিতে, দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত (Barkha Bisht)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Priyanka Sarkar: শ্যুটিং থেকে ছুটি নিয়ে সোনাঝুরির আমেজ মাখছেন প্রিয়ঙ্কা, সঙ্গী শুধুই সহজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget