এক্সপ্লোর

Dev-Soham: 'প্রধান'-এর শ্যুটিংয়ে গিয়ে রিসর্টে ঢুকল ১৫ ফুটের অজগর! কী করলেন দেব-সোহম?

Pradhan Shooting: কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ডুয়ার্সে শ্যুটিং করছেন দেব (Dev), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)- ও 'প্রধান' -এর গোটা টিম। আর সেই শ্যুটিংয়ের জন্য একটি রিসর্টে থাকছেন তাঁরা। সেখানেই ঘটে গেল একটি ঘটনা। আজ সকালে হঠাৎ অভিনেতাদের সেই রিসর্ট থেকে উদ্ধার হল ১৫ ফুটের একটি অজগর সাপ!

সকালে তাঁদের রিসর্টে অজগর উদ্ধারের খবর শুনেই ছুটে আসেন অভিনেতা অভিনেত্রীরা সবাই। তাঁদের মধ্যে সবচেয়ে সাহসীকতার কাজ অবশ্য করেন অভিনেতা সোহম। তিনি এগিয়ে এসে অজগরটিকে হাতে তুলে নেন। পরপর কয়েকটা ছবিও তোলেন। তবে সেই অজগর হাতে একা ছিলেন না সোহম, তাঁর সঙ্গে ছিলেন বন দফতরের কর্মীরা। অভিনেতাকে এমন সাপ হাতে দেখতে পেয়ে সেখানে চলে আসেন তাঁর অনুরাগীরাও। অজগর সাপের সঙ্গে অভিনেতাকে ফ্রেমবন্দি করেন তাঁরা।

দেব বা বিশ্বনাথ বসু (Biswanath Basu) কেউই সাপ নিয়ে ছবি তোলেননি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য অজগর সাপ ধরার একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন বিশ্বনাথ। লিখেছেন, 'সুপ্রভাত, টাটকা খবর, প্রধান, উত্তরবঙ্গ।' সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই অজগরের ছবি শেয়ার করেননি দেব। তিনি সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পাহাড়ি নদীতে দাঁড়িয়ে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। 

এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। বাঙালি দর্শকের প্রিয় 'মিঠাই'। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায়। আর প্রথম ছবিতেই বাজিমাত। স্বয়ং দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। অন্যদিকে, এই ছবির জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা দেব। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তা দেখেই স্পষ্ট ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি।  

এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছিল একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Biswanath Basu (@biswanathbasuofficial)

আরও পড়ুন: New Web Series: যুধাজিৎ-দেবলীনার নতুন ওয়েব সিরিজ 'NH6', থাকছেন রাজেশও

 

 

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget