এক্সপ্লোর

'Bagha Jatin' Teaser: পুজোয় আসছে 'বাঘা যতীন', দেবের নতুন ছবির টিজার প্রকাশ্যে

'Bagha Jatin': দেব মানেই কোনও না কোনও নতুন প্রচেষ্টা। কিছুদিন আগেই তাঁকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পুজোয় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন 'বাঘা যতীন' দেব।

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির টিজার (Teaser Out)। বাংলা ও হিন্দি (Hindi) দুই ভাষাতেই টিজার মুক্তি পেয়েছে এদিন। কী প্রতিক্রিয়া অনুরাগীদের?

প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির টিজার

এদিন 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির টিজার শেয়ার করে লেখা হয়, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে 'বাঘা যতীন'-এর টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যাঁর হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর।' এই ছবির হিন্দি সংস্করণ মুক্তি পাবে ২০ অক্টোবর।

দেব মানেই কোনও না কোনও নতুন প্রচেষ্টা। কিছুদিন আগেই তাঁকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পুজোয় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন 'বাঘা যতীন' দেব। প্রকাশ্যে এসেছে টিজার। (Durga Puja 2023 Release)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

দেশজুড়ে পুজোর আবহে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত 'বাঘা যতীন'। ইতিমধ্যেই 'প্রি-টিজার' নজর কেড়েছে দর্শকের। ভূয়সী প্রশংসা পেয়েছেন বাঘা যতীনের বেশে দেব। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন লুক টিজার। তাতে অবশ্য ছিল না দেবের 'হিরো সুলভ ঝাঁঝ'। কিন্তু নেপথ্য কণ্ঠে ক্ষুদিরাম বসুর কথা ছিল। যা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ঘোষণা করা হয় সেই চরিত্রের অভিনেতার নাম। সমিউল আলমকে দেখা যাবে 'বাঘা যতীন' ছবিতে ক্ষুদিরাম বসুর ভূমিকায়। আজ প্রকাশ্যে আসা টিজারেও তাঁর দেখা মিলল। 

আরও পড়ুন: Welcome 3: অক্ষয় কুমারের জন্মদিনেই প্রকাশ্যে 'ওয়েলকাম ৩'-র প্রথম ঝলক

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day) পূর্তির প্রাক্কাল্যে প্রকাশ্যে আসে দেব বহু প্রতীক্ষিত 'বাঘা যতীন' ছবির প্রি-টিজার ('Bagha Jatin' Pre Teaser Out Now)। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন বাংলায় মুক্তি পাবে এই ছবি। ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে ছবিটি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget