এক্সপ্লোর

'Bagha Jatin' New Poster: প্রকাশ্যে দেবের 'বাঘা যতীন' লুকে নতুন পোস্টার, দেশজুড়ে মুক্তি ২০ অক্টোবর

'Bagha Jatin': প্রকাশ্যে প্যান ইন্ডিয়া ছবির পোস্টার। বাংলা, হিন্দি, ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এল পোস্টার। ক্যাপশনে লেখা হল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'!

কলকাতা: পুজোয় বড়পর্দায় আসছেন বাঘা যতীন (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে (Pan India Release) মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত 'বাঘা যতীন'। প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster Revealed)। 

প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টার

মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাক... হঠাৎ দেখলে বোঝার উপায় নেই কে। 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টারে এভাবেই নজর কাড়ছেন দেব। 

শুক্রবার প্রকাশ্যে এল প্যান ইন্ডিয়া এই ছবির পোস্টার। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এল পোস্টার। ক্যাপশনে লেখা হল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'! 'ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়' নিয়ে হাজির হচ্ছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। মুক্তিযোদ্ধা 'বাঘা যতীন' বড়পর্দায় মুক্তি পাবে দুর্গাপুজোয়, ২০ অক্টোবর। দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরসুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য। 

প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। 

আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?

প্রসঙ্গত, গত বছরের শুরুতেই মুক্তি পায় দেশাত্মবোধক ছবি '৮/১২', সেই ছবিরও পরিচালনা করেছিলেন অরুণ রায়। বিনয়, বাদল ও দীনেশের সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি যে ছবি দর্শকদের মনে বেশ ভাল মতো জায়গা করে নেয়। ফলে তাঁর হাত ধরে আরও এক স্বাধীনতা সংগ্রামীর গল্প আবারও সাড়া ফেলবে বলে আশা নির্মাতাদের। এখন অপেক্ষা পুজো পর্যন্ত। তবে ছবিতে দেবের দ্বিতীয় লুকও বেশ প্রশংসিত হচ্ছে অনুরাগী মহলে। 

অন্যদিকে দেবকে দেখা যাবে ব্যোমকেশ বক্সীর ভূমিকাতেও। বিরসা দাশগুপ্তের পরিচালনায় আসছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget