এক্সপ্লোর

Dharmendra Health Update: বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র, 'শিক্ষা পেয়েছি, এবার সতর্ক থাকব', বললেন অভিনেতা

Dharmendra Health Update: বলিউড সূত্রে খবর, চার দিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ধর্মেন্দ্রকে। শ্যুটিং করতে গিয়ে পিঠে চোট পান তিনি। যন্ত্রণা বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

নয়াদিল্লি: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। রবিবারই ফেরেন তিনি। প্রায় দিন তিন-চার হাসপাতালে কাটিয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। 'পিঠের মাংসপেশির টান' (big muscle pull at the back) কাটিয়ে বাড়ি ফিরেছেন তিনি। 

বাড়ি ফিরলেন 'হি-ম্যান'

৮৬ বছরের বর্ষীয়ান অভিনেতা রবিবার ট্যুইটারে পোস্ট করে লেখেন, 'বন্ধুরা আমি শিক্ষা পেয়ে গেছি।' ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'বন্ধুরা কোনও কিছু প্রয়োজনের অতিরিক্ত করে ফেলো না। আমি করেছি। তার ফল ভোগ করলাম। পিঠের মাংসপেশিতে প্রচণ্ড টান। সেই কারণে দু-চারদিন হাসপাতালেরও সফর করতে হল। কঠিন ছিল। তবে আমি ফিরে এসেছি আপনাদের শুভকামনা ও তাঁর আশীর্বাদে। চিন্তা করবেন না। এখন আমি আরও বেশি সতর্ক থাকব। আপনাদের সকলের জন্য ভালবাসা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)

শ্যুটিংয়ে চোট পান ধর্মেন্দ্র

বলিউড সূত্রে খবর, চার দিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ধর্মেন্দ্রকে। শ্যুটিং করতে গিয়ে পিঠে চোট পান তিনি। যন্ত্রণা বাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

একাদিক ছবিতে কাজ করছেন ধর্মেন্দ্র

উল্লেখ্য, বর্তমানে 'অপনে' ছবির সিক্যুয়োলে কাজ করছেন ধর্মেন্দ্র। দুই ছেলে, সানি এবং  ববি দেওলও রয়েছেন তাতে। পাশাপাশি সম্প্রতি বলিউডে অভিষেক ঘটেছে পৌত্র কর্ণ দেওলের। ছবিতে দেখা যাবে তাঁকেও। একই সঙ্গে আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি। ওই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জয়া বচ্চনকে। প্রায় ৪৮ বছর পর এক সঙ্গে দেখা যাবে তাঁদের। শেষ বার 'শোলে' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

আরও পড়ুন: Habji Gabji: দাম্পত্য কলহ শুরু রাজ-শুভশ্রীর, ঝগড়ার মূলে কে?

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget