এক্সপ্লোর

Dia Mirza: বিচ্ছেদ আতঙ্ক! 'ভিড়'-এ অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন দিয়া!

Dia Mirza on Bheed: মাতৃত্বের পরে এই ছবির হাত ধরেই বলিউড ছবিতে ফিরলেন দিয়া। কিন্তু কড়া বাস্তবকে তুলে ধরা এই ছবিতে অভিনয়ের আঁচ ব্যক্তিগত জীবনেও পড়েছিল দিয়ার

কলকাতা: রাস্তায় মাইলের পর মাইল হেঁটে চলেছেন লক্ষাধিক মানুষ। উদ্দেশ্য একটাই, কঠিন সময়ে বাড়ি ফেরা, কাছের মানুষের কাছে যাওয়া। কিন্তু বহু মানুষের পথ ফুরিয়ে গিয়েছে পথেই। বাড়ি ফেরা আর হয়নি। অসুস্থতা, অনাহার অথবা দুর্ঘটনা.. প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের। করোনা পরিস্থিতি, লকডাউন আমাদের সামনে তুলে ধরেছিল এক মর্মান্তিক জীবনের ছবি, জীবনধারার ছবি, কড়া বাস্তবের ছবি। পরিযায়ী শ্রমিকদের সেই কঠিন পরিস্থিতি আর লড়াইয়ের গল্পকেই পর্দায় নিয়ে আসছেন অনুভব সিনহা (Anubhav Sinha)।  এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), ভূমি পেডনেকর (Bhumi Pednekar) ও দিয়া মির্জা (Dia Mirza)। ছবির নাম 'ভিড়' (Bheed)। 

মাতৃত্বের পরে এই ছবির হাত ধরেই বলিউড ছবিতে ফিরলেন দিয়া। কিন্তু কড়া বাস্তবকে তুলে ধরা এই ছবিতে অভিনয়ের আঁচ ব্যক্তিগত জীবনেও পড়েছিল দিয়ার। বাড়িতে ছোট্ট ছেলেকে ছেড়ে অভিনয়ে আসতের তিনি। এমনকি মুম্বইতে মায়ের কাছে ছেলেকে রেখে সফরও করতে হয়েছিল দিয়াকে। পর্দায় তাঁর চরিত্রে যেমন ফুটিয়ে তুলতে হয়েছিল বিচ্ছেদের যন্ত্রণা, তাকে যেন অন্তর দিয়ে অনুভব করতেন দিয়া। নিজের জীবনেও যদি এমন পরিস্থিতি হয়? ভয় পেতেন অভিনেত্রী। 

দিয়া বলছেন, '৬ মাসের ছোট্ট অভ্যানকে বাড়িতে রেখে আসা আমায় মানসিকভাবে ঠিক সেই পরিস্থিতির মধ্যেই ফেলেছিল, যেটা আমায় পর্দায় ফুটিয়ে তুলতে হত। এমন লোকেশন বা পরিস্থিতিতে আমরা শ্যুটিং করতাম যেখানে আমার সঙ্গে অভ্যানকে রাখা সম্ভব ছিল নাম। মুম্বইয়ের বাড়িতে মা আর বৈভবের কাছে রেখে এসেছিলাম অভ্যানকে। ৬ মাসের খুদের থেকে এই প্রথম এতদিন দূরে থাকলাম আমি। গোটা পরিস্থিতিটা আমার জন্য মোটেই সহজ ছিল না। বরং বলব, শ্যুটিংয়ে এই কাজটাই সবচেয়ে কঠিন ছিল আমার জন্য।'

আরও পড়ুন: Bheed Trailer: বিতর্ক এড়াতে সিদ্ধান্ত? ইউটিউব থেকে সরল রাজকুমার, পঙ্কজের 'ভিড়'-এর ট্রেলার

দিয়া আরও বলেন, 'জন্মের পরে ২ মাস খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে অভ্যান। একাধিক অস্ত্রোপচার হয় ওর। ওকে বাড়িতে আনার পরে ভেবেছিলাম, প্রত্যেকটা মুহূর্ত অভ্যানের সঙ্গে কাটাব। একাধিক ছবিকে না বলেছিলাম সেসময়ে। কিন্তু 'ভিড়' ছবিটাকে বারণ করতে পারিনি। মনে হয়েছিল এই ছবিটা কেবল বিনোদনের জন্য নয়, তথ্য পরিবেশনের জন্যও গুরুত্বপূর্ণ।'

মানসিকভাবে ভেঙে পড়ার কথা বললেন সহ অভিনেতা অভিনেত্রী ও পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ দিয়া। তিনি বলছেন, 'সেটের সবাই আমার ভীষণ খেয়াল রাখতেন। এমনকি তাঁদের নজর ছিল আমার মানসিক পরিস্থিতির ওপরও। সেটের সবাই ভীষণ আবেগপ্রবণ ছিলেন। জন্মদিনে আমি যাতে আমার পরিবারকে মিস না করি, তারজন্যও সবরকম ব্যসস্থা করেছিলেন অনুভব, পঙ্কজ, রাজকুমার ও ভূমি। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget