এক্সপ্লোর

Entertainment:ডিমেনশিয়া আক্রান্ত ব্রুস উইলিস, বিবৃতি দিয়ে ঘোষণা পরিবারের

Bruce Willis Diagnosed With Serious Dementia:অভিনয়-জীবন থেকে অবসর নিয়েছিলেন বছরখানেক আগেই। এবার জানা গেল, 'ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়ায়' আক্রান্ত হলিউডের জনপ্রিয় অ্য়াকশন তারকা ব্রুস উইলিস।

লস অ্য়াঞ্জেলিস: অভিনয়-জীবন থেকে অবসর নিয়েছিলেন বছরখানেক আগেই। এবার জানা গেল, 'ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়ায়' (Frontotemporal Dementia) আক্রান্ত হলিউডের (Hollywood) জনপ্রিয় অ্য়াকশন তারকা (Action Star) ব্রুস উইলিস (Bruce Willis)। বৃহস্পতিবার খোদ উইলিসের পরিবার এই কথা ঘোষণা করে বিবৃতি দিয়েছে। বলা হয়, '২০২২ সালেই জানিয়েছিলাম, অ্যাফেসিয়ায় ভুগছেন ব্রুস। সেই সমস্যা আরও বেড়েছে। হালে চিকিৎসকরা নির্দিষ্ট একটি রোগও ধরতে পেরেছেন যার নাম ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া।' 

সমস্যা কোথায়?
চিকিৎসাবিজ্ঞান বলছে, 'ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া' বা এফটিডি এমন এক ধরনের সমস্যা যার ধাক্কায় একাধিক অসুখ দেখা দিতে পারে। সহজ কথায়, এর ফলে মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোব সঙ্কুচিত হতে থাকে। সাধারণত এতে মস্তিষ্কের এমন এক অংশ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আক্রান্তের আচরণ, ব্যক্তিত্ব এবং ভাষা ব্যবহারের ক্ষমতা প্রভাবিত হয়। ব্রুসের পরিবার যে বিবৃতি দিয়েছে তাতেও সেই ভোগান্তির কথা স্পষ্ট। বলা হয়েছে, 'দুর্ভাগ্যবশত, কথা বলায় সমস্যা ছাড়াও আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ব্রুসকে।...গোটা বিষয়টি খুবই কষ্টকর। শুধু একটি জিনিসই নিশ্চিন্ত করছে। ওঁর কী হয়েছে, সেটা আমাদের কাছে স্পষ্ট।' 

চিকিৎসা?
'ডাই হার্ড' ছবিখ্যাত ব্রুস উইলিসের যে রোগ ধরা পড়েছে, তার সে অর্থে সুনির্দিষ্ট কোনও চিকিৎসা নেই। পরিবারের তরফেও সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট যে হাল ছাড়তে রাজি নন কেউ। শুধু বর্তমান স্ত্রী এমা হেমিং উইলিস নন, ব্রুসের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী ও হলিউড-তারকা ডেমি মুর। বাবার কঠিন সময়ে এগিয়ে এসেছেন পাঁচ সন্তানও। সকলে মিলেই ওই বিবৃতি প্রকাশ করেন। তার পর থেকে সমর্থনের বন্যা সোশ্যাল মিডিয়ায়।  'ব্রেকিং ব্যাড'-র তারকা অ্য়ারন পল যেমন রুমের উইলিসের ইনস্টাগ্রামে লিখেছেন, 'তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার ও তোমার সুন্দর পরিবারের জন্য অনেকটা ভালোবাসা। ' 'জুমানজি'-খ্যাত বনি হান্ট লেখেন, 'প্রিয় ডেমি, ব্রুস এবং তোমাদের সকলের জন্য অফুরন্ত ভালোবাসা।'

প্রেক্ষাপট...
গত মার্চেই অভিনয়জীবনে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন ব্রুস উইলিস। সেই সময় জানানো হয়, অ্যাফেসিয়ার কারণে এই সিদ্ধান্ত। এটি এক ধরনের স্নায়ুর সমস্যা যাতে ভাষা ও কথা বলার ক্ষমতা প্রভাবিত হয়। অভিনেতা বেশ কিছু 'কগনিটিভ' সমস্যা হচ্ছিল, সেই সময় জানিয়েছিল পরিবার। তার পর বছর পেরোল না।  নির্দিষ্ট অসুস্থতার কথা জানিয়ে দিলেন 'দ্য সিক্সথ সেনস'-এ জনপ্রিয় উইলিসের পরিজনেরা। 

আরও পড়ুন:নীল দিগন্তে কাঞ্চন-রেখা, ব্রিটিশদের ইস্কুল-বাড়ি, মলিন রবি-স্মৃতি, কোলাজে কালিম্পং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget