এক্সপ্লোর

Hridpindo Trailer: 'হৃদপিন্ড' কি শুধুই মাংসপেশি না অনুভূতিও থাকে? উত্তরের খোঁজে সাহেব-অর্পিতা-প্রান্তিক

Hridpindo Trailer: আর্যার হৃদয় কি তাঁকে সত্যি ভালবাসার দিকে নিয়ে যাবে? নাকি তাঁর হৃদপিন্ড খালি মাংসপেশির দলা, যার কোনও আবেগ, অনুভূতি নেই। উত্তর মিলবে এই ছবিতে। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড'। 

কলকাতা: মুক্তি পেল শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik) পরিচালিত 'হৃদপিন্ড' (Hridpindo) ছবির ট্রেলার। অভিনয়ে সাহেব চট্টোপাধ্যায় (Shaheb Chattopadhyay), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), অনন্য়া সেনগুপ্ত (Ananya Sengupta), অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal), অভি মিত্র (Abhi Mitra), ডা. দীপান্বিতা হাজারি (Dr. Dipanwita Hazari), সুব্রত গঙ্গোপাধ্যায় (Subrata Ganguly), প্রদীপ চক্রবর্তী (Pradip Chakraborty)। 

'হৃদপিন্ড' ছবির ট্রেলার মুক্তি

কান সিং সোধার কে এস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত, শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন কলাকুশলীরা। 

ছবিতে তিনজন মুখ্য চরিত্র। আর্যা, সোমক আর ঋক। আর্যা একজন বিবাহিত নারী এবং সে খুবই বাস্তববাদী এক মহিলা। এক সায়েন্স কলেজের লেকচারার আর্যা। তাঁর স্বামী সোমক বেশ স্বচ্ছ্বল পরিবারের ছেলে। স্ত্রীয়ের প্রতি অত্যন্ত যত্নশীল সোমক। খুবই সুখী পরিবার তাঁদের। 

 

কিন্তু হঠাৎই একদিন সব ওলটপালট হয়ে যায়। অদ্ভুত এক পরিস্থিতিতে আর্যা নিজের বাল্যকালে ফিরে যায়। টিনএজে আর্যা ঋক নামের এক ছেলেকে পাগলের মতো ভালবাসত। এবং তাঁদের ভালবাসা ছিল তীব্র আবেগপূর্ণ। এরপরেই তাঁরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। এই তিনজন মানুষের মধ্যে একটি মানসিক বিপর্যয় সৃষ্টি হয়। 


Hridpindo Trailer: 'হৃদপিন্ড' কি শুধুই মাংসপেশি না অনুভূতিও থাকে? উত্তরের খোঁজে সাহেব-অর্পিতা-প্রান্তিক

এখানেই 'হৃদপিন্ড'-এর আসল পরিচয় মিলবে। আর্যার হৃদয় কি তাঁকে সত্যি ভালবাসার দিকে নিয়ে যাবে? নাকি তাঁর হৃদপিন্ড খালি মাংসপেশির দলা, যার কোনও আবেগ, অনুভূতি নেই। সেই উত্তর মিলবে এই ছবিতে। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে 'হৃদপিন্ড'। 

আরও পড়ুন: New Bengali Movie: সিঙ্গল মাদারের গল্প নিয়ে আসছে ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন ছবি 'আকরিক'

নববর্ষের দিন সকাল সকাল নতুন পোস্টার প্রকাশ্যে আসে 'হৃদপিন্ড' ছবির। সঙ্গে লেখা ছিল, 'আশা করি এই ছবি আপনাদের হৃদয়ের স্পন্দন অক্ষুণ্ণ রাখবে'। ছবির মুক্তির তারিখও ঘোষণা করে দেওয়া হয় আগেই।

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget