এক্সপ্লোর

জাতীয় পুরস্কার না পেয়ে হতাশ, জানালেন আলিগড় নির্মাতা হনসল মেহতা

মুম্বই: আলিগড় জাতীয় পুরস্কার না পাওয়ায় তিনি হতাশ। কোনও রাখঢাক না করেই জানালেন পরিচালক হনসল মেহতা। তবে তাঁর এই অনুভূতি একেবারেই ব্যক্তিগত, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় বলে তিনি জানিয়েছেন। টুইটারে নিজের ক্ষোভপ্রকাশ করেছেন হনসল। ২০১৪-য় শহিদ-এর জন্য জাতীয় পুরস্কার পান তিনি। এবার তাঁর এভাবে ক্ষোভপ্রকাশে বিস্মিত কোনও কোনও মহল। তাদের বক্তব্য, তিনি এভাবে অসন্তোষ প্রকাশ না করলেই পারতেন। জবাবে হনসল জানিয়েছেন, তিনি বিশ্বাস করতে চান, বিচারকরা নিজেদের বোধবুদ্ধি ও ফ্রেমওয়ার্কের মধ্য থেকে যা করার করেছেন। সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ীই আলিগড় পুরস্কার পায়নি, এর আগে যেমন পুরস্কার পায়নি লাঞ্চবক্সের মত ছবি। তবে তাঁর এই হতাশা ব্যক্তিগত, বিশেষ কারও বিরুদ্ধে নয়। সমকামিতার অভিযোগে বহিষ্কৃত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের জীবন নিয়ে তৈরি হয়েছে আলিগড়। ছবিটি সমালোচক মহলে প্রশংসিত হয়। হনসল জানিয়েছেন, তাঁর সবথেকে খারাপ লেগেছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের চেয়ারপার্সন, বরিষ্ঠ পরিচালক প্রিয়দর্শনের মন্তব্যে। প্রিয়দর্শন বলেন, এ বছর বেশিরভাগ বলিউড ছবিই তৈরি হয়েছে সমকামিতা নিয়ে, কোনও সামাজিক সমস্যাকে তুলে ধরেনি। কিন্তু আঞ্চলিক ছবিগুলি তা করেছে। হনসলের অভিযোগ, এই বিবৃতি গোলমেলে ও অনুভূতিশূন্য। সমকামী মানুষদের অধিকারকে এর মাধ্যমে ছোট করে দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget