এক্সপ্লোর

'Dunki': নির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি', শীঘ্রই মুক্তি পেতে চলেছে টিজার

'Dunki' Release Date: ২০২৩ সালের বড়দিনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। শাহরুখ খানের ছবির মুক্তি পিছোচ্ছে না। শুক্রবার রাতে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

নয়াদিল্লি: তিনি বলিউডের বাদশাহ্ (Badshah of Bollywood)। চলতি বছরের শুরু ও মাঝে পরপর দুটি ব্লকবাস্টার হিট দিয়েছেন। তাঁর হাত ধরে লক্ষ্মীলাভ হয়েছে বলিউডের। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি কিং খান। এবার অনুরাগীরা অপেক্ষায় অভিনেতার 'ডাঙ্কি' (Dunki) ছবির। তবে সম্প্রতি শোনা যায় ফের নাকি সেই ছবির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। অবশেষে নির্মাতারা আশ্বাস দিয়েছেন যে এই খবর ভুয়ো। 

পিছোচ্ছে না 'ডাঙ্কি' ছবির মুক্তি

২০২৩ সালের বড়দিনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। শাহরুখ খানের ছবির মুক্তি পিছোচ্ছে না। শুক্রবার রাতে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এও জানান যে খুব শীঘ্রই নির্মাতারা এই ছবির টিজার আনবেন প্রকাশ্যে। 

এদিন তরণ আদর্শ তাঁর পোস্টে লেখেন, 'শাহরুখ খান - 'ডাঙ্কি' পোস্টপনড হয়নি... হ্যাঁ, ডাঙ্কি আসছে ২০২৩ সালের বড়দিনেই... ডাঙ্কির টিজার মুক্তি পাবে শীঘ্রই।' অর্থাৎ স্বস্তি শাহরুখ অনুরাগীদের। তাঁদের বেশি অপেক্ষা করতে হবে না। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

শুক্রবার, একাধিক প্রতিবেদন ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় যে ২২ ডিসেম্বর শাহরুখ খানের 'ডাঙ্কি' মুক্তি পাবে না। প্রভাসের 'সালার' ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে এই প্রথম নয়। এর আগেও 'ডাঙ্কি'র মুক্তির তারিখ উঠেছিল শিরোনামে। তবে তখন সেই জল্পনা সরিয়েছিলেন খোদ কিং খান। তিনি বলেন, 'আমার মনে হয়, ঈশ্বরের অশেষ কৃপা। আমরা পাঠান পেয়েছি। ঈশ্বর জওয়ানের বিষয়ে আরও সদয় হয়েছেন। আমি সবসময়ে বলি আমরা প্রজাতন্ত্র দিবস দিয়ে (২৬ জানুয়ারি) শুরু করেছিলাম। পবিত্র দিন। জন্মাষ্টমীতে 'জওয়ান' মুক্তি পায়। বড়দিনে, আমরা আপনাদের জন্য 'ডাঙ্কি' নিয়ে আসব। আমি জাতীয় মেলবন্ধনে জোর দিই। এবং যখনই আমার সিনেমা রিলিজ করে, তখনই ইদ হয়। আমি কঠিন পরিশ্রম করছি। আমি শেষ ২৯ বছরে যত কাজ করেছি তার থেকেও বেশি পরিশ্রম করছি। এবং ঈশ্বরের কৃপায় আমি আরও পরিশ্রম করব। আমার সত্যিই এখন আনন্দ হয় যখন মানুষ ছবি দেখেন এবং তা দেখে আনন্দ পান।'

আরও পড়ুন: 'Sohag Chand': ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে আসছেন খোয়াই চরিত্রে

রাজকুমারি হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। ছবিতে দেখা যাবে তাপসী পন্নুকে। এই প্রথম জুটি বাঁধছেন কিং খান ও তাপসী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget