এক্সপ্লোর

'নবমী ভোগের জন্য ঢাকা থেকে চিনিগুঁড়া চাল ঠিক জোগাড় করে নেন মা নিজেই', বাড়ির পুজোর গল্পে অভিনেত্রী সুদীপা

পুজো আর সপ্তাহ কয়েকের অপেক্ষা। অগ্নিদেব-সুদীপার বাড়িতে তাই মহা সমারোহ। তবে সবকিছুই করোনাবিধি মেনে। এবিপি আনন্দকে গল্প শোনালেন সুদীপা।

কলকাতা: প্রতিবছর দুর্গাপুজোয় মহালয়ার দিন থেকেই চণ্ডীপাঠ হয় চট্টোপাধ্যায় বাড়িতে। রথের দিনই কাঠামো পুজো হয়ে যায় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। এ বছরটা সবদিক থেকেই তো আলাদা। করোনা ওলট-পালট করে দিয়েছে সবকিছুই। তার উপর আবার আশ্বিন মলমাস। মহালয়া আর পুজোর মাঝে লম্বা ফারাক! এ বছর তাই মহালয়ায় চক্ষুদান হয়নি দেবী দুর্গার, বললেন সুদীপা। শুরু হয়নি প্রথা মেনে চণ্ডীপাঠও। পুজোর ঠিক ৭ দিন আগে থেকেই চট্টোপাধ্যায় পরিবারে চণ্ডীপাঠ হবে। তবে রথাযাত্রায় কাঠমো পুজো হয়েছে রীতি মেনেই। এবারের পুজো কি অন্যান্য বারের থেকে একটু আলাদাই হবে? পুজোর রীতি বা আয়োজনে বড় একটা ফারাক না থাকলেও সপ্তমীর নবপত্রিকা স্নান হবে বাড়িতেই। 'অন্য কোনও কারণে নয়, বাড়ির মেয়েকে (নবপত্রিকা তো মায়েরই রূপ) করোনাকালে বাইরে যেতে দেব কেন? বাড়ির ছোট ছাদেই হবে কলাবউ স্নান। তারপর বেনারসির ছাতায় ঢেকে, পাখার বাতাস পেয়ে কলাবউ আসবেন ঘরে। যদিও গঙ্গায় একডুবে ঘট ডোবানোর রীতিতে কোনও অন্যথা হবে না। ', জানালেন সুদীপা। ঢাকা বিক্রমপুরে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। পুজো প্রায় ১৫০ বছরের পুরনো। অগ্নিদেবের কলকাতার বাড়িতে এই নিয়ে ৯ বছর পুজো হতে চলেছে। নবমী ভোগের জন্য ঢাকা থেকে চিনিগুঁড়া চাল ঠিক জোগাড় করে নেন মা নিজেই', বাড়ির পুজোর গল্পে অভিনেত্রী সুদীপা তবে পুজোর রীতিনীতি-আবেগ একেবারেই কলকাতার প্রাচীন পুজোগুলোর মতোই। বেশ কিছু ক্ষেত্রে অনন্যতার দাবি রাখে সুদীপা-অগ্নিদেবের পুজো। সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে মা সেজে ওঠেন অনেক অলংকারে। গলা থেকে পা অবধি লম্বা সীতাহারে দামী রত্নের বাহার। নাকে হীরের কমল নাকছাবি। জরোয়ার ময়ূর ব্রোচ। আরও কত কী। প্রতি বছরই দেবীর নতুন কোনও অলংকার গড়ানো হয়। তবে সব গয়নাই মা পঞ্চমীতে পরেন না। চট্টোপাধ্যায় পরিবারের বিশ্বাস, সপ্তমীতে জামাই-মহাদেব আসেন শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে। তিনি চলে গেলে বাড়ির মেয়েকে সব গয়না পরিয়ে দেওয়া হয়। দশমীতে ফুলের সাজে হয় মায়ের বিসর্জন। চট্টোপাধ্যায় পরিবারে মা-কে প্রতিদিন অন্ন ভোগ নিবেদন করা হয়। প্রতিদিনের ভোগেই আছে বিশেষত্বের ছোঁয়া। সপ্তমীতে গোবিন্দভোগ চালের খিচুড়ি দেওয়া হয় দেবীকে। অষ্টমীতে রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল দিয়ে ভোগ রাঁধা হয়। চট্টোপাধ্যায় বাড়ির সন্ধিপুজো হয় মহা সমারোহে। তারপর থেকে নবমী অবধি দেবীকে নিবেদন করা হয় শুধুমাত্র ঢাকার চিনিগুঁড়া চালের মাখা পোলাও ভোগ। 'সীমান্তের ওপার থেকে কীভাবে যেন মা নিজেই আনিয়ে নেন এই চাল। আর তা কোনওদিন কিনতে হয় না। প্রতি বছরই ঘটে কোনও-না-কোনও সংযোগ। ঠিক যেমনটা ঘটল এবার।' বলছিলেন সুদীপা। এই ভোগের চাল জোগাড় নিয়ে এক আশ্চর্য গল্প শোনালেন সুদীপা। 'এ বছর করোনা পরিস্থিতিতে ঢাকা গিয়ে চাল আনা সম্ভব ছিল না। ক্যুরিয়রও আসছে না। প্লেন চলাচলও স্বাভাবিক নয়। একপ্রকার হাল ছেড়েই দিয়েছিলাম আমরা। ভাবলাম মায়ের বুঝি এই ইচ্ছে। এরপর দিনকয়েক আগে অনুষ্ঠানের শ্যুটিংয়ে অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশ হাই কমিশনারের স্ত্রী। তিনি বেরনোর সময় হঠাৎই বললেন, তোমার কিছু লাগবে সুদীপা? আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। বুঝলাম মা দুর্গা এবার ওঁর মারফতই নিজের চাল আনিয়ে নেবেন। ' নবমী ভোগের জন্য ঢাকা থেকে চিনিগুঁড়া চাল ঠিক জোগাড় করে নেন মা নিজেই', বাড়ির পুজোর গল্পে অভিনেত্রী সুদীপা দশমীতে মায়ের ভোগ হয় সিদ্ধ চালের পান্তা। সঙ্গে ইলিশ মাছ ভাজা, কচু শাক ও শাপলার টক। এরপর ধুনোর ধোঁয়ায় মায়ের চোখ জুড়ে নেমে আসে ঘুম, এমনটাই বিশ্বাস সুদীপাদের। নবমী ভোগের জন্য ঢাকা থেকে চিনিগুঁড়া চাল ঠিক জোগাড় করে নেন মা নিজেই', বাড়ির পুজোর গল্পে অভিনেত্রী সুদীপা নবমীতে আমিষ ভোগে থাকে নিরামিষ মাংস। রান্না হয় কালীঘাটের গাওয়া ঘি দিয়ে। সেই দিনই বহুজন নিমন্ত্রিত থাকেন সুদীপার বাড়িতে। টলিউডের সব কাছের মানুষদের আমন্ত্রণ থাকে। এবার সেই তালিকা একটু ছোট হলেও আয়োজনে ঘাটতি থাকবে না। দূরত্ববিধি ও করোনা সুরক্ষাবিধি মেনেই হবে পুজো থেকে অতিথি আপ্যায়ণ। 'দেবী তো বাড়ির মেয়ের মতোই। তাই অস্ত্রশস্ত্রও স্যানিটাইজ করা হবে। মালা পুজোর পর বদলে দেওয়া হবে পরিচ্ছন্নতা বজায় রাখতে।' , বললেন সুদীপা। নবমী ভোগের জন্য ঢাকা থেকে চিনিগুঁড়া চাল ঠিক জোগাড় করে নেন মা নিজেই', বাড়ির পুজোর গল্পে অভিনেত্রী সুদীপা এবার সুদীপা-অগ্নিদেবের ছেলে ছোট্ট আদিদেবের দ্বিতীয় বার পুজো দেখা। তাই সে-ও তৈরি অত্যন্ত আনন্দে। তার জন্য এসেছে ছোট্ট ঢাক। তাই নিয়ে এখন থেকেই খুব উত্তেজিত সুদীপার সুপুত্তুর।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget